নবদ্বীপে গঙ্গায় রেশন কার্ড!

Spread the love

নদীয়ার নবদ্বীপে গঙ্গা থেকে রেশন কার্ড উদ্ধার হওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায়।

ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ শহরের প্রাচীন মায়াপুর ২১নং ওয়ার্ডের জন্মস্থান ঘাট গঙ্গার ঘাটে।

জানা যায় শনিবার দুপুরে স্নান করতে আসা সাধারণ মানুষ গঙ্গায় রেশন কার্ডগুলো দেখতে পায়। অনেকেই সেগুলো জল থেকে তোলে।

এদিন সকালে সেই গঙ্গার ঘাটে যায় বিজেপি নেতৃত্ব, সেখানে গিয়ে তারাও জলে নেমে ও গঙ্গার তীর থেকে উদ্ধার করে একাধিক রেশন কার্ড।

জানা যায় রপশন কার্ডে উপভোক্তার নাম সহ ডিলারের যে নাম উল্লেখ রয়েছে তার সবটাই স্থানীয় এলাকার।

এদিন বিজেপি নেতৃত্ব দাবী করেন যেভাবে সব ভুয়ো বেরোচ্ছে এটাও তার অঙ্গ, পাশাপাশি এই কাজের সাথে সরাসরি তৃণমূল জরিত বলেও দাবী করেন তারা।
এটা নিয়ে প্রশাসনের দারস্থ হবো ও এই ঘটনার পুর্নঙ্গ তদন্তেরও দাবী জানাবো।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *