বন্ধুর জন্মদিনের উৎসব উদযাপনে এসে পুকুরে নৌকা উল্টে ডুবে মৃত্যু হল কোচিং সেন্টারের এক শিক্ষক সহ এক শিক্ষার্থী।কাটোয়া থানার পানুহাটের হাটগাছা দিঘিতে ঘটনাটি ঘটেছে।প্রত্যক্ষদর্শী সায়ন মণ্ডল জানান, মুস্থুলি গ্রামের দিশারী কোচিং সেন্টারের শিক্ষার্থী শুভম হালদারের জন্মদিন উদযাপনে শিক্ষক সুমন্ত ঘোষালের উদ্যোগে আমরা নজন দিঘির পাড়ে এসেছিলাম। রান্না প্রস্তুত হয়ে গিয়েছিল।স্নানের আগে দিঘিতে থাকা লোহার পাতের নৌকা করে আমরা আনন্দ করছিলাম।নৌকায় চেপে আমরা ঘুরে আসার পর সুমন্ত ঘোষাল(২৯) এবং নির্মল ঘোষ(২১) দুজনে নৌকা চেপে ঘুরতে গেছিল।কিছু বোঝার আগে নৌকায় জল ঢুকে উল্টে চাপা পড়ে দুজন ডুবে যায়। আমরা বাঁচাবার মত কোন সুযোগ পায়নি।পুকুরে তলিয়ে যাওয়া মুস্থুলের বাসিন্দা সুমন্ত ঘোষাল(২৯) মুস্থুল দিশারী কোচিং সেন্টারের শিক্ষক এবং নির্মল ঘোষের (২১) বাড়ি নদীয়া জেলার মায়াপুর থানা এলাকায়। মুস্থুল দিশারী কোচিং সেন্টারে পুলিশ এবং সেনাবাহিনিতে চাকরির প্রস্তুতির প্রশিক্ষণ দেওয়া হত। সকলেই আবাসিক শিক্ষার্থী ছিল। যার জন্মদিনের উৎসব উদযাপনে কোচিংয়ের শিক্ষার্থীরা দিঘির পাড়ে এসেছিল সেখানে মাছচাষ করেন শুভম হালদারের বাবা বাবা বিশ্বনাথ হালদারকে ডেকে কাটোয়া থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। দিঘির চারিদিকে সিসি ক্যামেরা আছে। পুলিশ সিসি ক্যামেরার ডিভিআর বাজেয়াপ্ত করেছে।
জন্মদিনে গিয়ে মৃত্যু!


