পুজোয় বৃষ্টির ভ্রুকুটি কাটছে! সপ্তমী থেকেই স্বস্তির পূর্বাভাস, অষ্টমী থেকে আরও শুষ্ক হবে আবহাওয়া

দুর্গাপুজোয় বৃষ্টি নিয়ে দুশ্চিন্তার মধ্যেই সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, সপ্তমীতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও রবিবার থেকে আবহাওয়া আরও শুষ্ক হতে পারে। অষ্টমী থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। ফলে পুজোর বাকি দিনগুলিতে নির্বিঘ্নে ঠাকুর দেখার আশায় বুক বাঁধছেন বঙ্গবাসী। আজ, শনিবার সপ্তমীতে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।…

Read More

নবমীতে ঝড়-বৃষ্টির সতর্কতা, উৎসবের আনন্দে ভিড়ের ছন্দ

দক্ষিণবঙ্গে দুর্গাপুজোর উৎসবযাত্রা রঙিন হলেও আবহাওয়া এবার একটু খামখেয়ালী। ষষ্ঠী ও সপ্তমী কাটল স্নিগ্ধ আকাশের তলে, মণ্ডপে উপচে পড়া ভিড় আর আনন্দমুখর মুখে উৎসবের ছোঁয়া। অষ্টমীতে কিছুক্ষণ কাঁপানো মেঘে আকাশ ভারী দেখালেও তা বেশি কিছু করেনি। কিন্তু নবমীর রাতের জন্য আবহাওয়া অফিসের পূর্বাভাসে অশনি সংকেত। কলকাতা থেকে দক্ষিণবঙ্গের গ্রামগঞ্জে, মানুষের ঢল এখনো মন্দা হয়নি। আবহাওয়াবিদরা…

Read More

বাংলার ভোটের আগে দুর্গা শরণে মোদি, প্রথমবার দিল্লির সিআর পার্কে অষ্টমীর আরতি প্রধানমন্ত্রীর

বাংলার ভোটের আগে দিল্লির সিআর পার্কে এক ভিন্ন আবহ। দুর্গাপুজোর অষ্টমীতে প্রথমবার আরতি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারই প্রথম তিনি সিআর পার্কের অন্যতম বড় পুজোমণ্ডপে উপস্থিত থেকে অঞ্জলি ও আরতিতে অংশ নিলেন। পুজো মণ্ডপে ভিড় উপচে পড়ে যায় মোদিকে ঘিরে। রাজনৈতিক মহলের মতে, বাংলার বিধানসভা ভোটের আগে এই উপস্থিতি নিছক কাকতালীয় নয়। দুর্গা শরণে মোদির…

Read More