শুরুতেই বড় বার্তা শমীকের, দিলীপ ঘোষকে ঘিরে ফের জোর আলোচনায় বঙ্গ বিজেপি
বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির পদে শমীক ভট্টাচার্যের দায়িত্ব নেওয়ার পর থেকেই দলের অন্দরে একের পর এক পরিবর্তনের ইঙ্গিত মিলছিল। দায়িত্ব নিয়েই তিনি ভাষণে বুঝিয়ে দেন—আগামী দিনে সংগঠনের মধ্যে থাকবে বড় রদবদল, এবং বিজেপির হিন্দুত্বের রাস্তাও হয়তো কিছুটা বদলাতে চলেছে। সেই সুরেই যেন এবার গেরুয়া শিবিরের পুরনো ও প্রভাবশালী নেতা দিলীপ ঘোষকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট…


