- বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান এবং সলমন খানকে একসঙ্গে দেখা মানেই ভক্তদের আলাদা উত্তেজনা। এবার সেই উন্মাদনা আরও বাড়িয়েছে তাঁদের সাম্প্রতিক একটি ভিডিও, যেখানে আবু ধাবির প্রসিদ্ধ ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে ঘুরে বেড়াতে দেখা গেল দুই খানকে।
মিউজিয়ামের ডাইনোসরের বিশাল ফসিল, বিরল প্রাচীন প্রাণীর কঙ্কাল এবং বিশেষ প্রদর্শনীর সামনে দাঁড়িয়ে শাহরুখ ও সলমনের স্বচ্ছন্দ মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় শুরু হয়েছে আলোচনার ঝড়।
ভিডিওতে দেখা যায়—দু’জনেই মিউজিয়ামের গাইডের কথা মন দিয়ে শুনছেন, মাঝে মাঝে নিজেদের মধ্যে হাসি-ঠাট্টাও করছেন। তাঁদের কাছে থাকা অন্য দর্শকরাও বিস্ময়ে তাকিয়ে ছিলেন। এমন দৃশ্য স্বাভাবিকভাবেই ভাইরাল হয়ে যায় কয়েক ঘণ্টার মধ্যেই।
ভক্তদের প্রতিক্রিয়ায় ভেসে এসেছে আনন্দ, আবেগ আর নস্ট্যালজিয়া। একজন লিখেছেন— “দুই লেজেন্ড এক ফ্রেমে, এটাই আমাদের জন্য উৎসব।” আরেকজনের মন্তব্য— “ডাইনো ফসিলের সামনে শাহরুখ-সলমন? দারুণ কম্বিনেশন!”
সম্প্রতি মধ্যপ্রাচ্যে একাধিক ইভেন্টে অংশ নিচ্ছেন দুই খান। সেই ব্যস্ত সূচির মাঝেই তাঁরা সময় বের করে মিউজিয়াম পরিদর্শনে গিয়েছিলেন। নেটিজেনদের কথায়—এ দৃশ্য প্রমাণ করে, পেশাগত ব্যস্ততা থাকলেও তাঁদের বন্ধুত্বের রসায়ন এখনও অটুট।


