বাবা অসুস্থ। হাসপাতালে। এই পরিস্থিতিতে বিয়ে কোনওভাবেই সম্ভব নয়। বিয়ের মুখে বিয়ে না হওয়ায় চারদিক থেকে নানারকমের কথা উঠে আসছে। এরমধ্যে স্মৃতি তাঁর ইনস্টাগ্রাম থেকে সম্প্রতি বাগদান, সঙ্গীত, মেহেন্দি সংক্রান্ত সমস্ত পোস্ট ডিলিট করেছেন। এরপর থেকেই আরও শোরগোল।
এরই মাঝে মুখ খুললেন স্মৃতির বাগদত্তা পলাশের দিদি। সংগীতশিল্পী পলক মুচ্ছল। নিজের সামাজিক মাধ্যমে তাঁর বক্তব্য, “স্মৃতির বাবা অসুস্থ। আপাতত পলাশ আর স্মৃতির বিয়ে স্থগিত। আপনাদের অনুরোধ করব, এই সময়ে পারিবারিক গোপনীয়তা বজায় রাখবেন।” যে পলাশ বিয়ের আগে একবারও এ নিয়ে মুখ খোলেননি, অবশেষে তিনি এই কথা বলতে বাধ্য হলেন।

Smritu mandhana palash muchhal marriage hold palak breaks silence


