টোটোর পিছনে ট্রলারের ধাক্কা

Spread the love

 

রবিবার টেলারের ধাক্কায় গুরুতর আহত দুই মহিলা টোটো যাত্রী সহ টোটো চালক।

ঘটনাটি পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের চার মাইল এলাকায় ঘটেছে। আহতরা হলেন মোল্লাপাড়ার বাসিন্দা সাদিয়া বিবি এবং ফেরুন বিবি, আহত দুই মহিলা টোটো যাত্রীকে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পাশাপাশি গুরুতর আহত টোটো চালক কাঁকসার কলোনির বাসিন্দা প্রদীপ গায়েনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়।

জানা গিয়েছে দুই মহিলাকে ত্রিলোকচন্দ্রপুর থেকে টোটোয় চাপিয়ে পানাগড়ে আসছিলেন টোটো চালক প্রদীপ গায়েন। রাস্তায় দ্রুত গতিতে একটি ট্রেলার টোটোয় ধাক্কা মেরে চলে যায়। টোটো সমেত রাস্তার ধারে জঙ্গলে গিয়ে ছিটকে পড়েন সকলে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *