সাইবার প্রতারণার শিকার!

Spread the love

 

 

১০ লক্ষ টাকা সাইবার প্রতারণার শিকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী দেবাশীষ সরকার। দুর্গাপুরে বড়সড় অনলাইন প্রতারণার শিকার এক অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী। কোকওভেন থানার নডিহা দক্ষিণায়ন এলাকার বাসিন্দা দেবাশীষ সরকার অভিযোগ করেছেন, মোবাইলে আসা একটি লিঙ্কে ক্লিক করতেই হ্যাক হয়ে যায় তাঁর ফোন। এরপর তাঁর রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট থেকে দুই দফায় পাঁচ লক্ষ করে মোট ১০ লক্ষ টাকা উধাও হয়ে যায়।দেবাশীষবাবুর দাবি, সেই লিঙ্কে তাঁর পূর্বতন কর্মস্থল রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লোগো ছিল, এবং লাইফ সার্টিফিকেট অনলাইনে জমা দেওয়ার ফর্ম দেখতে পেয়েই তিনি তথ্য পূরণ করেন। এরপর ফোনে যোগাযোগ করে দ্রুত কাজ সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু পরে দেখেন অ্যাকাউন্ট থেকে বিপুল অঙ্ক উধাও।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *