স্ত্রীর বিয়ে দিলেন স্বামী?
গত শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার বাসন্তী পঞ্চায়েত সমিতির সদস্য রিপন হালদার দীর্ঘদিন একটি স্থানীয় আই সি ডি এস এর সহায়িকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক জানতে পারেন ওই মহিলার স্বামী দীপঙ্কর দাস এরপর পরিবারের মধ্যে অশান্তি হয় বলে জানায় দীপঙ্কর । এই নিয়ে থানা পুলিশ ও সালিশি সভা পর্যন্ত গড়ায় । গত ৮ থেকে ৯ মাস আগে ওই আইসিডিএস সহায়িকা মহিলা কে নিয়ে একটি বাড়ি ভাড়া নেয় ক্যানিং থানা এলাকায় বলে যানায় স্বামী দীপঙ্কর দাস। সেই ভাড়া বাড়িতেও দীপঙ্করের সাথে মেলামেশা চলতো বলে দীপঙ্কর দাসের অভিযোগ। গত শুক্রবার পঞ্চায়েত সমিতির সদস্য রিপন হালদার ক্যানিংয়ে তার স্ত্রীর বাড়ি তে আসলে খবর পায় দীপঙ্কর এরপরে দীপঙ্করের পরিবারের লোকজন ও কিছু স্থানীয় মানুষজনকে সঙ্গে নিয়ে বিয়ে দেওয়া হয়। তবে তিনি জানান তাদের ভালোবাসা সম্পর্ক এতটাই গভীর তাতে তিনি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেন। সেখানে মালা বদল ও সিঁদুর পরিয়ে বিয়ে দেন বলে তিনি জানান। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে পঞ্চায়েত সমিতির সদস্য রিপন হালদার। তিনি অভিযোগ করছেন তাকে জোর করে ডেকে নিয়ে গিয়ে ফাঁসিয়ে দেয়া হয়েছে। এমনকি তাকে মারধর করা হয়েছে ও হুমকিও দেওয়া হয়েছে বলে এমনই অভিযোগ। এই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল। তবে এই ঘটনার ওই মহিলা বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছে স্বামীর দেওর ও কিছু প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনা তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।


