এক আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগে এক পঞ্চায়েত সদস্য এবং তার এক সহযোগীকে গ্রেফতার করলো বহরমপুর থানার পুলিশ। অভিযুক্ত দুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার তাদের বহরমপুর আদালতে তোলা হবে। পুলিশ জানিয়েছে, বহরমপুর থানার বহরুল গ্রামের এক আদিবাসী মহিলাকে খাগড়াঘাট এলাকা থেকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল দুই ব্যক্তি। নিশ্চিন্তপুর গ্রামের একটি বাড়িতে তোলা হয়েছিল ওই আদিবাসী মহিলাকে। এরপর তিনদিন ধরে আদিবাসী মহিলাকে গণধর্ষণ করা হয়। বুধবার সন্ধ্যায় ওই হেফাজত থেকে কোনক্রমে পালিয়ে যান ওই আদিবাসী মহিলা। এরপর বহরমপুর থানায় অভিযোগ করেন ওই নির্যাতিতা। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার পুলিশ তল্লাশি চালিয়ে রাজিবুল শেখ এবং ইসমাইল শেখ নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে।


