বর্তমান স্বামীর গলায় কোপ প্রাক্তনের
স্ত্রী নিয়ে পালিয়ে যাওয়ায় আক্রোশ। স্ত্রীর বর্তমান স্বামীর গলায় ধারালো অস্ত্রের কোপ প্রাক্তন স্বামীর। ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের সমুদ্রগড়ের হাটসিমলা এলাকায়। বর্তমানে গুরুতর জখম অবস্থায় আহত ওই যুবক সোমনাথ দাস কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন। এদিন শুক্রবার আহত ওই যুবক তিনি জানান, আমার স্ত্রী তার প্রাক্তন স্বামীর অত্যাচারে তাকে ছেড়ে আমার কাছে চার মাস আগে চলে আসে, আমরা মন্দিরে গিয়ে বিয়েও করি। এরপর থেকেই আমার স্ত্রীর উপর তার আক্রোশ। কিছুদিন আগেও আমার স্ত্রীকে মারধোর করেছে সে। এরপর গতকাল নবদ্বীপের প্রাচীন মায়াপুরে বাড়ি ফিরব বলে, হাটসিমলায় দাঁড়িয়েছিলাম রাতে আর সেই সময় অতর্কিতে পিছন থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় অভিযুক্ত মহাদেব সরকার। এরপর থেকেই কালনা হসপিটালে চিকিৎসাধিন সে। অভিযুক্ত মহাদেব সরকারকে নাদনঘাট থানার পুলিশ গ্রেফতার করে।


