MAMATA SIR: নির্বাচন কমিশনের বিরুদ্ধে SUPREME COURT-এ মামলা মমতার

Spread the love

 

নিজস্ব সংবাদদাতা: মুখে মুখে লড়াই। কথার লড়াই। দলের লড়াই। এবার মামলা করলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ জানুয়ারি সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেন মমতা। মামলা করেন, নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে। এবার পিটিশনার হিসেবে মামলা করেছেন মমতা। এই মামলা আপাতত পেন্ডিং রয়েছে। গ্রহণ হলে বুধবার সুপ্রিম কোর্টে পিটিশনার হিসেবে সওয়াল জবাব করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন জ্ঞানেশ কুমারের সঙ্গে। রবিবারই পৌঁছে গিয়েছেন দিল্লিতে। এদিন কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে নির্বাচন কমিশন এবং বিজেপিকে (নাম না করে) আক্রমণ করেছেন তিনি। মমতার বক্তব্য, পশ্চিমবঙ্গে হারবে। তাই এসআইআরকে ব্যবহার করছে। আমি বলব, যদি সাহস থাকে তাহলে আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করুন। নির্বাচন কমিশন এবং এজেন্সি ব্যবহার না করে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়ুন। হরিয়ানায়, মহারাষ্ট্রে এই কারণে পরাজয়। একই পদ্ধতি ব্যবহার করছে দেশের অন্যান্য জায়গায়। পশ্চিমবঙ্গ জিতবেই।

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *