ভারতের অন্যতম শীর্ষ তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসকে (Infosys) ১ লক্ষ ৭৫ হাজার ইউরো জরিমানা করেছে ফ্রান্সের শ্রম দফতর DRIEETS Île-de-France। সংস্থার কর্মীদের কাজের সময় (Working Time) রেকর্ড করার ব্যবস্থায় একাধিক ত্রুটি ধরা পড়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ফরাসি শ্রম কর্তৃপক্ষের তদন্তে উঠে এসেছে, নির্দিষ্ট কিছু কর্মীর ক্ষেত্রে ইনফোসিসের ব্যবহৃত ওয়ার্কিং-টাইম রেকর্ডিং সিস্টেম যথেষ্ট নির্ভরযোগ্য ছিল না। পাশাপাশি সেই তথ্য যাচাই (Auditability) এবং কাজের সময় যথাযথভাবে পর্যবেক্ষণের ক্ষেত্রেও ঘাটতি ছিল বলে অভিযোগ।
২৫ জুলাই, ২০২৬ তারিখে শেয়ার বাজারে জমা দেওয়া এক্সচেঞ্জ ফাইলিংয়ে ইনফোসিস জানিয়েছে, এই জরিমানার ফলে সংস্থার আর্থিক ফলাফল, ব্যবসায়িক কার্যক্রম বা দৈনন্দিন পরিচালনায় কোনও উল্লেখযোগ্য প্রভাব পড়বে না। সংস্থার দাবি, বিষয়টি নিয়ন্ত্রক সংস্থার নির্দেশিকা মেনেই পরিচালিত হচ্ছে এবং ব্যবসার উপর এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ার সম্ভাবনা নেই।


