টলিউডের অন্দরে এখন চাপা উত্তেজনা। নিষিদ্ধ শিল্পীদের কাজে ফেরা নিয়ে শুরু হয়েছে নতুন করে টানাপোড়েন।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর মৃত্যুর পর যখন গোটা ইন্ডাস্ট্রি একজোট হয়ে নিরাপত্তা ও ন্যায়ের দাবিতে সরব, তখনই সামনে আসে বহুদিনের ‘নিষিদ্ধ’ বিতর্ক। অভিযোগ, ২০২৫ সালে ফেডারেশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পর থেকেই অলিখিতভাবে কয়েকজন শিল্পীর উপর নিষেধাজ্ঞা চাপানো হয়।
মঙ্গলবারের বৈঠকে সেই ইস্যু ফের বিস্ফোরক হয়ে ওঠে।
সেখানেই সরাসরি সময়সীমা বেঁধে দেন দেব—৭২ ঘণ্টার মধ্যে সমাধান চাই। তাঁর কথায়, নিষিদ্ধ শিল্পীদের ভবিষ্যৎ নিয়ে আর দেরি করা যাবে না। এই নিয়ে আলাদা বৈঠকে বসবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং স্বরূপ বিশ্বাস।
তবে দেবের এই কড়া অবস্থানের পরই ঠান্ডা জল ঢালেন স্বরূপ বিশ্বাস। তাঁর সাফ কথা—“এটা এত সহজ নয়।”


