অসুস্থ জোকোভিচ

Spread the love

গুরুতর অসুস্থ নোভাক জোকোভিচ। শ্বাসকষ্ট হচ্ছিল তার। প্রথম সেটে জয়ের পরে ইনহেলার নিতে দেখা গিয়েছিল তাকে। তবে সেই শ্বাসকষ্ট তাকে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড স্ট্রেট সেটে জেতা আটকাতে পারেনি। ৬-১,৬-৪,৬-৪ এ তিনি চেকিয়া টেনিস খেলোয়াড় টমাস মাচাচের বিরুদ্ধে জিতলেন। অস্ট্রেলিয়ান ওপেনে শারীরিক দিক থেকে নিজের সেরা জায়গায় না থাকলেও তিনি বিজয়ী হয়ে দেখিয়ে দিলেন তার ভক্তগণকে। এই নিয়ে ১৭ বার অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠলেন জোকোভিচ।
ম্যাচের শেষে জোকোভিচ জানান, “আমি খুবই ভালো খেলেছি। নিজের খেলা নিয়ে আমি খুশি। এই ফলাফল দেখে আমি বেশ খুশি। স্ট্রেট সেটে হারিয়ে দেবো বুঝতে পারিনি। শ্বাসকষ্ট ছিল। শারীরিক দিক থেকে বেশ অসুস্থ ছিলাম। তবুও খেলা ঘুরাতে আমি যথেষ্ট সক্ষম হয়েছি। এই বছরের প্রতিযোগিতায় এখনো পর্যন্ত এটা আমার সেরা জয়।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *