ক্রিকেটার রিঙ্কু সিং প্রেমে পড়েছেন। শোনা যাচ্ছে ক্রিকেটারের পরিবার থেকে বিয়ের প্রস্তাবও গিয়েছে পাত্রীপক্ষের কাছে। ভাবি স্ত্রীর নাম প্রিয়া সরোজ। তবে প্রিয়া সরোজ যে সে কেউ নয়। সমাজবাদী পার্টির সাংসদ তিনি।
গত লোকসভা নির্বাচনে প্রথমবার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন প্রিয়া সমাজবাদী পার্টি তরফ থেকে। তার সঙ্গেই গাঁটছড়া বাঁচতে চলেছেন ক্রিকেটার রিঙ্কু সিং।
২০২৩ সালে আইপিএলে নজর কেড়ে নিয়েছিলেন রিঙ্কু সিং। শুধু ভারতবর্ষে নয় আন্তর্জাতিক পর্যায়েও তার ব্যাটিং নজর কেড়ে নিয়েছিল। শাহরুখ খানের অন্যতম প্রিয় ক্রিকেটার রিঙ্কু। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে , প্রিয়া এবং রিঙ্কু একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছেন শীঘ্রই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন।
তবে উত্তরপ্রদেশের বিধায়ক তুফানী সরোজ প্রিয়া সরোজের বাবা। তিনি জানিয়েছেন, রিঙ্কুর পরিবারের পক্ষ থেকে তারা বিবাহের প্রস্তাব পেয়েছেন। বিষয়টা তারা বেশ গুরুত্ব দিয়ে ভাবছেন।
প্রিয়া এখন লোকসভার দ্বিতীয় কনিষ্ঠতম সাংসদ। গত লোকসভা নির্বাচনে প্রথমবার সংসদ হয়েছেন তিনি। ভারতীয় জনতা পার্টির প্রার্থী ভোলানাথ সরোজকে হারিয়ে জয়ী হন প্রিয়া।


