বাড়ির দেয়াল চাপা পড়ে আহত বাইক আরোহী।
কালনা শহরে মহাপ্রভুপাড়ার ১৮ নম্বর ওয়ার্ডে মুষল ধারায় বৃষ্টির পর একটি পরিত্যক্ত বাড়ির পাশ দিয়ে এক বাইক আরোহী ওষুধ আনতে যাবার পথে একটি পুরনো পাঁচিল ভেঙে পরে, আহত হলেন সন্দীপ পাল নামের এক যুবক। জানা গেছে এদিন আনুমানিক শনিবার দুপুরবেলা মোটর বাইকে করে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকাই রাস্তার ধারে থাকা পুরনো দেওয়াল ভেঙ্গে পড়ে তার গায়ে, মোটরবাইকে নিয়ে প্রাচীরের তলায় চাপা পড়ে যায় সে। পথ চলতি মানুষরা তাকে সেখান থেকে উদ্ধার করে। কালনা থানা পুলিশের সহযোগিতায় পৌঁছায় কালনা হসপিটালে সেখানেই তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। আহত যুবক জানিয়েছেন অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছি।
দেওয়াল চাপা পড়ে মৃত


