সব গুঞ্জনের অবসান, ২১ জুলাই খড়্গপুরেই বিজেপি সভায় থাকছেন দিলীপ ঘোষ

Spread the love

সব জল্পনায় দাঁড়ি টেনে দিলেন দিলীপ ঘোষ। বারবার গুঞ্জন উঠেছিল, তবে এবার নিজ মুখেই জানালেন – কোথায় দেখা যাবে তাঁকে ২১ জুলাই। না, তৃণমূলের মঞ্চ নয়, দিলীপ যাচ্ছেন নিজের রাজনৈতিক ঘাঁটি খড়্গপুরেই। দুপুর তিনটেয় গিরি ময়দানে শহিদ শ্রদ্ধাঞ্জলি সভা আয়োজিত হচ্ছে বিজেপির পক্ষ থেকে – সেই সভার মূল বক্তা তিনি নিজেই।গত কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন ছড়িয়েছিল, দিলীপ কি তবে দল বদল করতে চলেছেন? তাঁর রাজনৈতিক অবস্থান কি বদলে যাচ্ছে? এসব প্রশ্ন নিয়ে সরগরম ছিল বঙ্গ রাজনীতি। কিন্তু দিলীপ ঘোষ নিজে স্পষ্ট জানিয়ে দিলেন, এই শহিদ দিবসে তিনি থাকবেন তাঁর পুরনো কেন্দ্র খড়্গপুরে। সেখানেই বিজেপির পক্ষ থেকে পালিত হবে ‘শহিদ শ্রদ্ধাঞ্জলি সভা’। উদ্দেশ্য একটাই – বিজেপি কর্মীদের প্রতি শ্রদ্ধা জানানো, যারা রাজনৈতিক সংঘর্ষে প্রাণ হারিয়েছেন।সংবাদমাধ্যমকে দিলীপ বলেন, “সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ২১ জুলাইয়ের পর।” তাঁর গলায় ছিল দৃঢ় আত্মবিশ্বাস, যেন প্রস্তুত রয়েছেন নতুন রাজনৈতিক বার্তা দিতে। আর তাঁর নিশানা যে তৃণমূল, সেটাও স্পষ্ট – “জত খুন বাড়ছে, তত শহিদ দিবসের আয়োজনও বাড়ছে,” বলেও খোঁচা দিতে ছাড়লেন না।একদিকে যখন তৃণমূল ২১ জুলাইকে ঘিরে কলকাতায় মহাসমাবেশ করছে, অন্যদিকে দিলীপ ঘোষ খড়্গপুর থেকে বিজেপির হিন্দু ভোটব্যাঙ্ক ও শহিদ কর্মীদের স্মরণ করে এক আলাদা বার্তা দিতে চাইছেন। কোনটা প্রভাব ফেলবে রাজনীতিতে, তা সময়ই বলবে।তবে আপাতত এটা পরিষ্কার, গুঞ্জন নয়, ঘোষণাই আসল। দিলীপের ঠিকানা ২১ জুলাই – খড়্গপুরের গিরি ময়দান।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *