ট্রাক্টরের সঙ্গে লড়ির মুখোমুখি সংঘর্ষ

Spread the love

ট্রাক্টরের সঙ্গে লড়ির মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনার ফলে স্টিয়ারিংয়ে আটকে গেল লড়ির চালক। প্রায় আধঘন্টার চেষ্টায় স্থানীয়দের সাহায্যে গ্যাস কাটার দিয়ে লড়ির কেবিনের দরজা কেটে চালককে উদ্ধার করল পুলিশ। দুর্ঘটনায় ট্রাক্টরের চালক এবং গাড়ির চালক সহ খালাসি জখম হয়েছে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বক্সিনগরের দিঘির পাড়ে শনিবার বিকেল নাগাদ ট্রাক্টর ও লড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের মঙ্গলকোট ব্লক হাসপাতালে পাঢ়ানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায় একটি ট্রাক্টর নতুনহাটের দিকে যাচ্ছিল এবং একই সময়ে একটি লড়ি বর্ধমানের দিকে আসছিল। নতুনহাটের কাছে বক্সিনগরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাক্টরটি দুটুকরো হয়ে যায়। লরির খালাসি কোনোমতে বেরিয়ে আসতে পারলেও চালক স্টিয়ারিংয়ে আটকে যায়।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় গ্রামবাসীরা। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় এবং গ্যাস কাটারের সাহায্যে লরির দরজা কেটে চালককে বের করা সম্ভব হয়। এরপর গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে মঙ্গলকোট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনার পর স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ এলাকাবাসীরা দ্রুত রাস্তায় স্পিডব্রেকার বসানোর দাবি জানিয়েছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *