বীরপাড়ার গেরগান্ডা চাবাগান চাবাগান থেকে খাঁচা বন্দি পূর্ণ বয়স্ক স্ত্রী চিতাবাঘকে প্রাথমিক চিকিৎসার পর জলদাপাড়া জাতীয় উদ্যানের গভীর জঙ্গলে ছেড়ে দিল বন দপ্তর।আজ সকালে গেরগান্ডা চাবাগানে খাঁচা বন্দি হয় চিতাবাঘটি। বেশ কিছুদিন থেকে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল চিতাবাঘটি। এলাকার বেশ কিছু হাঁস মুরগি, শুকর বিড়াল ছাগল সাবার করেছিল।স্থানীয়দের আবেদনে খাঁচা পাতে বন দপ্তর।অবশেষে এদিনই প্রাথমিক চিকিৎসার পর চিতাবাঘটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হলো।


