সোনার দোকানে চুরি

Spread the love

মধ্যমগ্রাম থানার অন্তর্গত আব্দুলপুর এলাকায় একটি সোনার দোকানে দুঃসাহসিক চুরি। স্থানীয় সূত্র জানা গিয়েছে মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ দুজন বাইকে করে সোনার দোকানে সামনে আসে বাইকে থাকা একজন দোকানের ভেতরে ঢুকে সোনার জিনিস দেখতে থাকে। হঠাৎই দোকানে থাকা সোনার চেন দোকানদারের হাত থেকে ছিনতাই করে বাইকে করে চম্পট দেয়। দোকানের মালিক এবং এলাকার কিছু স্থানীয় ব্যবসায়ী বাইকের পিছনে তারা করেও সেই বাইকে থাকা দুই দুষ্কৃতিকে ধরতে পারেনি। তারপর এই খবর দেওয়া হয় মধ্যমগ্রাম থানার পুলিশকে। মধ্যমগ্রাম থানার পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে থেকে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *