indinews_user

চোপড়ায় তৃণমূল নেতার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ বিজেপির

চোপড়ার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ও তৃণমূল নেতার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তুলল বিজেপি। এই অভিযোগের ভিত্তিতে গতকাল চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি। অভিযোগ, গত ২৭ জুলাই চোপড়ায় তৃণমূলের এক কর্মসূচি থেকে ওই নেতা হুঁশিয়ারি দেন— ভিন রাজ্যে কাজে থাকা চোপড়ার শ্রমিকদের উপর যদি কোনও অত্যাচার হয়, তবে চোপড়ার বিজেপি কর্মীদের…

Read More

শান্তিপুর হাসপাতালে রোগী মৃত্যুতে বিক্ষোভ, কর্তব্যরত চিকিৎসকের উপর হামলা

নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার গভীর রাতে তীব্র উত্তেজনা ছড়ায়। অভিযোগ, চিকিৎসার অভাবে রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করে মৃতের পরিবার ও স্বজনরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে কর্তব্যরত চিকিৎসকের উপর চড়াও হন কয়েকজন এবং তাঁকে বেধড়ক মারধর করা হয়। একইসঙ্গে হাসপাতালের ভেতরে ভাঙচুর চালানো…

Read More

প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ। পালটা প্রধান শিক্ষককে হেনস্থা!

প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ছাত্রীদের। একজন নয়, দু’জন নয়, একাধিক ছাত্রী এমন গুরুতর অভিযোগ করল। তাদের দাবি, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে যৌন হেনস্থা করছেন। এরপর সোমবার অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্র ছাত্রীরা। ক্ষোভ সামলাতে না পেরে প্রধান শিক্ষককে হেনস্থার অভিযোগ ছাত্রছাত্রী সহ অভিভাবকদের বিরুদ্ধে। মারধর করা হয় তাঁকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়…

Read More

স্বাধীনতার রাত দখল

আর জি কর কাণ্ডের বছর পার। এখনো অধরা অভিযুক্তরা। বিচারের দাবিতে দিনের পর দিন রাত দখল রাস্তা দখল। তাও আজ ও মেলেনি কোন সমাধান। ফের স্বাধীনতার আগে রাস্তার ধারে অভয় মঞ্চের ডাকে প্রতিবাদে সামিল হলেন বেলঘড়িয়ার নাগরিকরা। সকলের গলার একটাই স্বর জাস্টিস ফর আরজি কর। আজও বিচারের আশায় দিন গুণছে অভয়ার পরিবার থেকে শুরু করে…

Read More

সোনারপুরে অভয়ামঞ্চের রাত দখল কর্মসূচিতে বাধার অভিযোগ, তৃণমূলের পালটা সিপিএম রাজনীতির আক্রমণ

সোনারপুর মোড়ে অভয়ামঞ্চের রাত দখল কর্মসূচি ঘিরে উত্তেজনা। অভিযোগ, ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সন্দীপ নস্করের উদ্যোগে তারস্বরে মাইক বাজিয়ে অনুষ্ঠান ব্যাহত করা হচ্ছে। অভয়ামঞ্চের দাবি, মহাকুমাশাসকের কাছ থেকে অনুমতি নিয়েও মঞ্চ বাঁধতে দেওয়া হয়নি। পাশাপাশি, অনুষ্ঠানের আশেপাশে এত জোরে মাইক বাজানো হচ্ছে যাতে কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়েছে। অভিযোগ, একাধিকবার পুলিশকে ফোন করা হলেও…

Read More

আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট হ্যাক!

আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট খুললেই সেখানে ভারতের জাতীয় পতাকা পুড়ছে এমন ছবি চলে আসছে। আবার সেখানে পাকিস্থানের পতাকাও দেখা যাচ্ছে।বিষয়টি নজরে আসার পরেই আলিপুরদুয়ার সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত শুরু করেছে আলিপুরদুয়ার সাইবার ক্রাইম থানার পুলিশ। হ্যাকাররা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিজেদের পরিচয় পাকিস্থান ইনস্যান টিম বলে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরিৎ কুমার চৌধুরি বলেন,…

Read More

সরকারি কর্মসূচিতে বিশৃঙ্খলা!

সম্প্রতি জেলায় জেলায় শুরু হয়েছে রাজ্যের নতুন প্রকল্প ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’।এবার সেই সরকারি কর্মসূচিতে তৃণমূলের ব্লক সভাপতির উপস্থিতি ও তাঁর বক্তৃতা ঘিরে বিশৃঙ্খলা হুগলির পুরশুড়ায়। সরকারি প্রকল্পের কাজ না করে দলীয় ভাষণ দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ দেখাতে শুরু করে বেশ কয়েকজন সাধারণ মানুষ। চলে বাকবিতণ্ডা। বুধবার পুরশুড়ার কেলেপাড়া পঞ্চায়েতের কুলবাতপুর এলাকায় পাড়ায় সমাধানে এমনই…

Read More

প্রাক স্বাধীনতা দিবসে বাঙালি অস্মিতার বার্তা, দিল্লিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা

বৃহস্পতিবার সন্ধ্যা। বেহালার এক মোড় ভরে উঠেছে আলো, গান আর মানুষের ভিড়ে। প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলছে। মঞ্চে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে স্থানীয় সাংসদ মালা রায় ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শুরুতেই মমতা বলেন, আজ তাঁর খুব আনন্দ হচ্ছে—কারণ বেহালা মেট্রো সম্প্রসারণের কাজ শেষ হয়েছে, আর সেই পথে আজ থেকে মেট্রো চলাচল শুরু হয়েছে।…

Read More

কন্যাশ্রীতে নতুন স্বপ্ন, মেয়েদের সাফল্যে আবেগঘন মুখ্যমন্ত্রী

বাংলার গর্ব কন্যাশ্রী। ইতিমধ্যেই রাজ্যে ৯৩ লক্ষের বেশি মেয়ে এই প্রকল্পের আওতায় এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান, আগামী বছরে সেই সংখ্যা পৌঁছে যাক ১ কোটিতে। সেই মুহূর্তকে ঘিরে হবে বিশেষ উদ্‌যাপন। জাতিসংঘ ফোরামের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী স্মৃতিমেদুর হয়ে বলেন, “সেদিন গর্বে আমার বুক ভরে গিয়েছিল। মেয়েরা কী না করতে পারে! শুধু পড়াশোনা নয়, তারা আজ…

Read More

অগ্নিবীরদের জন্য সুখবর! অপারেশন সিঁদুরে সাফল্যের পর স্থায়ী নিয়োগের হার এক ধাক্কায় বাড়তে চলেছে

অপারেশন সিঁদুরে প্রাণপণ লড়াই করে সেনার প্রশংসা কুড়িয়েছে অগ্নিবীররা। পাকিস্তানের সঙ্গে সাড়ে তিন দিনের সংঘাতে প্রায় সাড়ে চার হাজার অগ্নিবীর স্থায়ী সেনা জওয়ানদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন। তাঁদের সাহসী ভূমিকা এবং দায়িত্বশীলতায় সন্তুষ্ট সেনা, নৌ ও বায়ুসেনার শীর্ষ কর্তারা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকে স্থায়ী নিয়োগের হার বাড়ানোর সুপারিশ করেছেন। ফলে কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পে বড়…

Read More