মুখ ফিরাইয়া সে রহে বসিয়া,
কহে সে নয়নজলে,
“তোমাদের আমি চাহি না কারেও,
শশী চাই করতলে।’
এ দাবি ছিল সে যুগের ‘শশিকলা’র। আর এ যুগে দেখা মিলল এক ‘চন্দ্রলব্ধা’র। উত্তর ২০ পরগনার বেলঘরিয়ার উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয়ে, থিয়েটার গ্রুপ ‘অনীক’ আয়োজিত আন্তঃবিদ্যালয় বাংলা ছোট নাটক প্রতিযোগিতায়।

তৃতীয় পর্যায়ে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রথম স্থানে খড়দার প্রতিষ্ঠিত কল্যাণনগর বিদ্যাপীঠ ফর গার্লস। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত সরকারি এই স্কুলের তরফে ১৭জন পড়ুয়া ‘চন্দ্রলব্ধা’ নাটকটি মঞ্চস্থ করে এবং প্রথম স্থান অধিকার করেছে। শুধু সেরা নাটকই নয়, শ্রেষ্ঠ নাট্যকারের সম্মান গিয়েছে ‘চন্দ্রলব্ধা’র ঝুলিতে (নাট্যকার: সৌমেন পাল)। দ্বিতীয় শ্রেষ্ঠ নির্দেশক হয়েছেন বিল্বদল চট্টোপাধ্যায় এবং মীনাক্ষী মুখোপাধ্যায় (চন্দ্রলব্ধা)। শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তৃতীয় স্থানে কল্যাণনগরের অহনা শীল (বিদূষক) এবং মালিহা ইসলাম (রাজা)।
প্রতিযোগিতার তৃতীয় পর্বে উত্তর ২৪ পরগনা নদিয়া এবং মুর্শিদাবাদের ২৩ টি স্কুল অংশ নেয়। তার মধ্যে নাটকে প্রথম কল্যাণনগর।


