টয়ট্রেনের ১৪৪তম জন্মদিনে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের নতুন পরিষেবা ঘোষণা

পুজোর আগে পর্যটকদের বাড়তি আনন্দ দিতে আরও তিনটি নতুন রুটে টয়ট্রেন পরিষেবা চালু করতে চলেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR)। সুকনা থেকে রংটং, কার্শিয়াং থেকে মহানদী এবং কার্শিয়াং থেকে টুং — এই তিন রুটে চালু হবে নতুন টয়ট্রেন পরিষেবা। অনেক পর্যটক সময় ও শারীরিক কারণে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত দীর্ঘ ট্রেনযাত্রা করতে চান না। তাঁদের…

Read More

গাঁজা সহ গ্রেফতার

পূর্ব বর্ধমানের ভাতারে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ৩। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় ৪১ কেজি গাঁজা সহ ৩ পাচারকারীকে গ্রেফতার করে রবিবার আদালতে পেশ করে পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ। শনিবার রাতে ভাতার থানার কালিটিকুরি মোড় এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ধৃতদের গ্রেফতার করে। ধৃতদের নাম রজত বাহাদুর সোনার, ইন্দ্রজিৎ সিং ও সুজন রায়।পাচারকারীরা…

Read More

পুলিশকে বাড়িতে ডেকে মার?

দক্ষিণ দিনাজপুরের তপন থানার দ্বীপখণ্ডা গ্রামে এক পুলিশকর্মীকে বাড়িতে ডেকে এনে বেধড়ক মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। মারধরের জেরে গুরুতর আহত হন তপন থানায় কর্মরত এএসআই গোলাম মতুর্জা (৩৬)। এই ঘটনায় তার স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে , আহত গোলাম মতুর্জার বাড়ি ইটাহার থানা এলাকায়। কর্মসূত্রে গত আড়াই বছর ধরে তিনি…

Read More

শ্যামাপ্রসাদের জন্মদিনে জ্যোতি বসুর স্মৃতি উসকে অবিজেপি ভোটারদের কাছে বার্তা শমীকের

ভোটের বছরে রাজনীতির মঞ্চে এক অন্য রঙের কৌশল বিজেপির। রাজ্যের নবনিযুক্ত বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এবার খোলা মনেই ডাক দিলেন অবিজেপি সমর্থকদের। তিনি চাইছেন, শুধু গেরুয়া ভাবাদর্শে বিশ্বাসী নয়, এমন ভোটাররাও বিজেপির দিকে আসুন। সেই বার্তা আরও জোরালো হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালনের দিনে। মুরলীধর সেন লেনের অনুষ্ঠানে উঠে এল জ্যোতি বসুর নামও। রাজ্য বিজেপির…

Read More

জট কাটিয়ে এগোচ্ছে তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্প, ভাবাদিঘিতে শুরু ব্রিজের কাজ

শেষ পর্যন্ত জট কাটল ভাবাদিঘি ঘিরে। দীর্ঘ প্রতীক্ষার পরে তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্পে প্রাণ ফিরল। ইতিমধ্যেই তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত রেল চলাচল শুরু হয়েছে। অপরদিকে, বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত সিআরএস পর্বও শেষ। কামারপুকুর রেল স্টেশনও তৈরি হয়ে গিয়েছে, জোরকদমে চলছে কামারপুকুর থেকে জয়রামবাটি পর্যন্ত লাইন পাতার কাজ। তবে এই গোটা প্রকল্পের মাত্র ৬০০ মিটার পথ হয়ে…

Read More

আর জি কর কাণ্ডে বর্ষপূর্তিতে প্রতিবাদ তীব্রতর, নবান্ন অভিযানের ডাক নির্যাতিতার পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজে নিগৃহীত তরুণী চিকিৎসকের মৃত্যুর এক বছর পূর্ণ হতে চলেছে ৯ আগস্ট। কিন্তু এই দীর্ঘ সময়েও ন্যায়বিচার মেলেনি বলেই অভিযোগ তরুণীর পরিবারের। সেই কারণেই এবার আর অপেক্ষা নয়—পুনরায় রাজ্য সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে চলেছেন তাঁরা। ঘোষণা করা হয়েছে, ৯ আগস্ট ‘নবান্ন অভিযান’-এর ডাক। একইসঙ্গে ১৪ আগস্ট ফের ‘রাত দখল’…

Read More

সোদপুর ফ্লাইওভার সংস্কার: ১৯ জুলাই থেকে সপ্তাহে দু’দিন সম্পূর্ণ বন্ধ

দীর্ঘদিন ধরে উপেক্ষিত সোদপুর ফ্লাইওভারে এবার বড়সড় সংস্কার। আসছে ১৯ জুলাই, শুক্রবার থেকে শুরু হচ্ছে কাজ। তবে ফ্লাইওভার পুরোপুরি বন্ধ না রেখে, প্রতি সপ্তাহে শুধুমাত্র শনিবার ও রবিবার—এই দু’দিন সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে যান চলাচলের জন্য। চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। জানা গিয়েছে, ফ্লাইওভারের মোট ২৮টি গার্ডারের ৫৬টি বিয়ারিং পরিবর্তন করা হবে। ব্রিজের নিচে রয়েছে…

Read More

পাথরপ্রতিমায় কাটছে না কুমিরের আতঙ্ক

মাঝে তিন দিনের বিরতি। তিন দিন পর আবারও গৃহস্থের পুকুরে দেখা মিলল কুমিরের। এই ঘটনার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে এই ব্লক জুড়ে। বনদপ্তরও চিন্তিত হয়ে পড়েছে। জানা গিয়েছে, পাথরপ্রতিমা গ্রাম পঞ্চায়েতের দে মার্কেট কিশোরী নগর সংলগ্ন এলাকায় খোকন বেরার একটি পুকুর রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ বেরা পরিবারের এক সদস্য পুকুরে পা ধুইতে যান। সেই…

Read More

কৃষ্ণ জন্মভূমি মামলায় ধাক্কা, ঈদগাহ মসজিদকে ‘বিবাদিত কাঠামো’ ঘোষণা করার আবেদন খারিজ হাইকোর্টে

মথুরার কৃষ্ণ জন্মভূমি মামলায় বড় সিদ্ধান্ত নিল এলাহাবাদ হাইকোর্ট। ঈদগাহ মসজিদকে ‘বিবাদিত কাঠামো’ হিসেবে ঘোষণা করার আবেদন খারিজ করে দিল আদালত। হিন্দু পক্ষের এই আবেদন আদালত গ্রহণ করেনি। গত ২৩ মে মামলার শুনানিতে আদালত জানায়, এই দাবির জন্য উপযুক্ত আইনগত ভিত্তি নেই। পাশাপাশি, মুসলিম পক্ষের জবাব দেওয়ার জন্য আরও সময় দেওয়া হয়েছে। এই মামলায় মোট…

Read More

আজ বিশ্ব প্লাস্টিক মুক্তি দিবস

বিশ্ব প্লাস্টিক মুক্ত দিবসে মালদহে পথে নামলেন জেলাশাসক। নির্দিষ্ট মাইক্রোনের নিচে প্লাস্টিক ব্যাগ ব্যবহার না করার জন্য সকলকে সতর্ক ও সচেতন করা হয় প্রশাসনের পক্ষ থেকে। বেশকয়েকটি দোকানে বেআইনি প্লাস্টিক ব্যবহার হচ্ছে দেখে তা বাজেয়াপ্ত করেন জেলাশাসক। “প্লাস্টিক ব্যাগ বর্জন সুস্থ পরিবেশ অর্জন”- এই স্লোগানকে সামনে রেখে প্রচার অভিযানের জন্য পথে নামানো হয় ট্যাবলো। প্লাস্টিক…

Read More