নিম্নচাপের ফলা। বৃষ্টিতে জলে জল কলকাতা থেকে জেলা।
* আজ দুপুর একটা পর্যন্ত প্রায় ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে আলিপুরে।
★দক্ষিণবঙ্গে আজ চরম বৃষ্টির লাল সর্তকতা অর্থাৎ ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে অন্তত তিন জেলাতে। পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের এই পরিস্থিতি তৈরি হতে পারে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা অর্থাৎ বৃষ্টি হতে পারে ১১০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত।
উপকূলের জেলা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুরে ৫০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির হলুদ সর্তকতা।
* দক্ষিণবঙ্গে কালকেও ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকবে। তবে পূর্ব দিকের জেলাগুলিতে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং ঝাড়গ্রাম জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। এই জেলাগুলির কিছু অংশে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা।
উপকূলের জেলা সহ পশ্চিমের জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হলুদ সর্তকতা।
* উত্তরবঙ্গে ও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত।


