ছাব্বিশের ভোটের আগে বিজেপির নতুন ডিজিটাল অভিযান ‘নমো যুবা যোদ্ধা’

২০২৬-এর ভোটের আগে শুরু হল ডিজিটাল লড়াই। তৃণমূলের ‘ডিজিটাল যোদ্ধা’ কর্মসূচির পালটা হিসেবে বিজেপি চালু করল ‘নমো যুবা যোদ্ধা’। শনিবার দলীয় বৈঠকে এই উদ্যোগের ঘোষণা হয়। সোশ্যাল মিডিয়ায় প্রচার জোরদার করা এবং যুব সমাজকে বেশি দায়িত্ব দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। আপাতত বাংলায় শুরু হচ্ছে এই প্রচার অভিযান। বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলকে টেক্কা দেওয়ার জন্য…

Read More

প্রদীপ করের মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের, আত্মহত্যা নয় খুনের ইঙ্গিত

আগরপাড়ার বাসিন্দা প্রদীপ করের মৃত্যু ঘিরে ফের রাজনৈতিক তরজায় উত্তাল বাংলা রাজনীতি। এবার মুখ খুললেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, “প্রদীপ কর আত্মহত্যা করেননি, এটা স্পষ্টতই খুন।” দিলীপ ঘোষের প্রশ্ন, “যদি আত্মহত্যা হয়ে থাকে, তবে তাঁর হাতের মধ্যে সুইসাইড নোট কীভাবে এল? জানলা ভাঙা ছিল, সেখান দিয়ে কেউ ঢুকে হাতে সুইসাইড নোট…

Read More

শমীকের পছন্দকে প্রাধান্য দিয়ে চূড়ান্ত তালিকা! নভেম্বরেই বিজেপির নয়া কমিটি ঘোষণা

রাজ্য বিজেপির নতুন কমিটি ঘোষণার কাউন্টডাউন শুরু। সূত্রের খবর, নভেম্বরে প্রকাশ্যে আসতে চলেছে দলের নতুন রাজ্য কমিটি। দীর্ঘদিন ধরে এই তালিকা নিয়ে জল্পনা চললেও, এবার নয়া কমিটিতে শমীক ভট্টাচার্যের পছন্দই প্রাধান্য পাচ্ছে বলে জানা গেছে। দলের একাংশের মতে, রাজ্য নেতৃত্বে নতুন ভারসাম্য আনতেই দিল্লি নেতৃত্ব এবার শমীকের হাতেই কমিটির কাঠামো গঠনের দায়িত্ব দিয়েছে। একাধিক পুরনো…

Read More

NRC আতঙ্কে প্রৌঢ়ের আত্মহত্যা, বিজেপিকে আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় — “বাংলা কখনও ঘৃণার রাজনীতি মেনে নেবে না”

পানিহাটিতে ফের রাজনীতির রণভূমি। ৫৭ বছরের প্রদীপ করের মৃত্যু নাড়িয়ে দিল গোটা রাজ্যকে। খড়দহের মহাজ্যোতি নগরের বাসিন্দা প্রদীপবাবু নিজের ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পাশে পাওয়া যায় একটি সুইসাইড নোট— লেখা, “আমার মৃত্যুর জন্য দায়ী NRC।” এই ঘটনার পরেই তীব্র প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন— > “এই মৃত্যু বিজেপির বিভাজনের রাজনীতির সরাসরি…

Read More

NRC আতঙ্কে পানিহাটিতে মৃত্যু, অমিত শাহের বিরুদ্ধে FIR দাবি অভিষেকের

আবারও NRC নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। মঙ্গলবার পানিহাটিতে এক প্রৌঢ়ের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। পরিবারের দাবি, কেন্দ্রের নাগরিকপঞ্জি নিয়ে আতঙ্কেই আত্মহত্যা করেছেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের কটাক্ষ, “যে আতঙ্কের রাজনীতি বিজেপি করছে, তারই ফল এই মৃত্যু। মানুষের মনে ভয় ঢুকিয়ে দিচ্ছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের…

Read More

এসআইআর প্রক্রিয়া ঘিরে উদ্বেগ, মতুয়া ও রাজবংশীদের আতঙ্কে রাজনৈতিক তরঙ্গ

বাংলায় বিধানসভা ভোটের আর মাত্র এক বছর বাকি। তার আগেই শুরু হচ্ছে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, সোমবার রাতেই ভোটার তালিকা স্থগিত করা হবে এবং মঙ্গলবার থেকেই শুরু হবে নাম যাচাই ও সংশোধনের কাজ। এই প্রক্রিয়া ঘিরে রাজ্যের বিভিন্ন অঞ্চলে উদ্বেগ ছড়িয়েছে। বিশেষ করে মতুয়া, রাজবংশী এবং আদিবাসী সম্প্রদায়ের মধ্যে…

Read More

ছট উপলক্ষ্যে মাছ মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ বিজেপির

আগামী ২৬ ও ২৭ শে অক্টোবর বিজেপির স্থানীয় নেতাকর্মীরা অন্ডাল সাউথ বাজারে মাছ মাংস সহ যেকোনো আমিষ দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। রবিবার ও সোমবার দেশ জুড়ে পালিত হচ্ছে ছট উৎসব। সেই কারণে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় বিজেপির প্যাডে লেখা এরকম একটি নির্দেশ খুবই ভাইরাল হয়েছে, যা নিয়ে বিতর্ক…

Read More

ঐতিহাসিক মুহূর্ত: শবরীমালায় পুজো দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

হেলিকপ্টার দুর্ঘটনার আতঙ্ক পেরিয়ে ইতিহাস গড়লেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে তিনি কেরলের শবরীমালা মন্দিরে পুজো দেন, এবং মন্দিরের সব নিয়ম-কানুন মেনে অনুষ্ঠান সম্পন্ন করেন। শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ নিয়ে বহু বছর ধরে বিতর্ক চলছিল। রীতি অনুযায়ী ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের মন্দিরে প্রবেশের অনুমতি নেই। তবে ২০১৮ সালে সুপ্রিম কোর্ট…

Read More

মিতালি বনাম শুভেন্দু: কটাক্ষে উত্তাল রাজনীতি

    বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক নেতাদের একে-অপরকে কুরুচিকর আক্রমণের বহর বাড়ছে। দলের বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে একে-অপরকে আক্রমণ করলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল গোঘাট-১ ব্লকে তৃণমূলের বিজয়া সম্মেলনী থেকে আরামবাগের সাংসদ মিতালি বাগ শুভেন্দু অধিকারীর পিতৃ পরিচয় নিয়ে আক্রমণ করেছিলেন। এদিন পুরশুড়ায় বিজেপির…

Read More