লটারির নামে প্রতারণা! কোটি টাকার জালিয়াতিতে নাম জড়ালো প্রাথমিক শিক্ষক
লটারিতে কোটি টাকার প্রাইজ জেতা বাসিন্দাদের ‘ট্যাক্স রিফান্ড’-এর টোপ দিয়ে কোটি কোটি টাকার জালিয়াতি! প্রতারণার এমনই বিস্ময়কর অভিযোগ উঠেছে কোচবিহারের তুফানগঞ্জের এক প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে। বুধবার আয়কর দপ্তরের আধিকারিকরা চারজন লটারিজয়ীকে জিজ্ঞাসাবাদ করার পর প্রতারণার পর্দাফাঁস হয়। সূত্রের দাবি, হলদিবাড়ির এক বেসরকারি ব্যাঙ্কের আধিকারিকও এই কেলেঙ্কারিতে জড়িত। অভিযোগ, যাঁরা লটারি জিতে কোটি টাকা পেয়েছিলেন, তাঁদের…


