৭৭ বছরেও নাচের মঞ্চে অপ্রতিরোধ্য হেমা মালিনী, নবরাত্রিতে দুর্গারূপে মুগ্ধ করলেন দর্শকদের
বয়স যে তাঁর কাছে শুধুই একটা সংখ্যা, তা আরও একবার প্রমাণ করলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী। ৭৭ বছর বয়সেও শাস্ত্রীয় নৃত্যের প্রতি তাঁর ভালোবাসা এতটুকু কমেনি। বরং সময়ের সঙ্গে সেই ভালোবাসা যেন আরও গভীর হয়েছে। এবার নবরাত্রির প্রথম দিনেই দেবী দুর্গার মাহাত্ম্যকে নৃত্যের ছন্দে মঞ্চে তুলে ধরে দর্শকদের মন জয় করলেন অভিনেত্রী। গত ১১…


