গুরুপূর্ণিমার মঞ্চে শুভেন্দুর তোপ, বামকে ‘বিদেশি শক্তি’, তৃণমূলকে ‘জামাতি’ আক্রমণ

গুরুপূর্ণিমার অনুষ্ঠানকে রাজনৈতিক বার্তার মঞ্চ হিসেবেই ব্যবহার করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবীন্দ্রসদনে আয়োজিত গুরুপূর্ণিমা মহোৎসব ও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে একযোগে বামফ্রন্ট ও তৃণমূলকে তীব্র আক্রমণ করেন তিনি। পাশাপাশি রাজ্যে ‘জমি জেহাদ’, ‘লাভ জেহাদ’ ও জোর করে ধর্মান্তর রুখতে কড়া পদক্ষেপের আশ্বাস দেন। হিরণ্ময় গোস্বামী মহারাজের দুটি গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু…

Read More

নিট আন্দোলন ঘিরে পাল্টা শক্তিপ্রদর্শন, ধর্মতলায় এবিভিপির মিছিল

নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে রাজ্যজুড়ে চলা বিক্ষোভের আবহে মঙ্গলবার কলকাতার ধর্মতলায় পাল্টা শক্তিপ্রদর্শনে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। শিয়ালদহ ও হাওড়া থেকে জাতীয় পতাকা হাতে মিছিলে যোগ দেন সংগঠনের নেতা-কর্মীরা। এবিভিপির দাবি, ছাত্র আন্দোলনের নামে কিছু গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে অশান্তির পরিবেশ তৈরি করছে, যা সাধারণ ছাত্রছাত্রীদের স্বার্থের পরিপন্থী। কর্মসূচিতে ছাত্রদের পাশাপাশি শিক্ষক ও অশিক্ষক…

Read More

মোদির ভাইরাল ভিডিও উধাও! ক্ষমা চাইল মেটা, শীর্ষ কর্তাদের তলব কেন্দ্রের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি বহুল আলোচিত ভিডিও হঠাৎ উধাও হয়ে যাওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটি ফের ফিরিয়ে আনলেও, এই ঘটনাকে ঘিরে মেটার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, ঘটনার ব্যাখ্যা চাইতে মেটার শীর্ষ আধিকারিকদের তলব করেছে তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। নিট প্রশ্নফাঁস ইস্যুতে দেশবাসীর…

Read More

‘মঙ্গল মিলন’-এ আনুষ্ঠানিক স্বীকৃতি, এনডিএ-র নতুন শরিক এনসিপিআই

লোকসভা নির্বাচনের পর তৃণমূল ছেড়ে গঠিত ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)-র সাংসদদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাল এনডিএ। মঙ্গলবার সংসদে আয়োজিত ‘মঙ্গল মিলন’ কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে এনডিএ-র বৈঠকে অংশ নেন এনসিপিআই-র সাংসদরা। বৈঠকে প্রথম সারিতে প্রধানমন্ত্রী, অমিত শাহ ও রাজনাথ সিংয়ের সঙ্গে বসতে দেখা যায় বারাসতের সাংসদ…

Read More

শিক্ষামন্ত্রী কঙ্গনা?

নিট ইস্যু ঘিরে দেশজুড়ে যখন তুমুল বিতর্ক, ঠিক সেই সময় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিল একটি ভাইরাল পোস্ট। বলিউড অভিনেত্রী তথা মাণ্ডির সাংসদ কঙ্গনা রানাউতের নামে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে এমন একটি বার্তা, যেখানে দাবি করা হয়—কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দেশের পরবর্তী শিক্ষামন্ত্রী হওয়ার আবেদন…

Read More

ধর্মতলার অশান্তির প্রতিবাদে পথে বিজেপি

গত শুক্রবার নিট আন্দোলন ঘিরে ধর্মতলায় অশান্তি, ভাঙচুর ও সাংবাদিক নিগ্রহের অভিযোগকে সামনে রেখে সোমবার পালটা পথে নামল বঙ্গ বিজেপি। দলীয় পতাকার পরিবর্তে জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে পৃথক মিছিলের আয়োজন করে বিজেপি। একটি মিছিল শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত এবং অন্যটি গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত যায়। বিজেপির দাবি, নিট আন্দোলনের নামে গত শুক্রবার ধর্মতলায়…

Read More

রাহুল গান্ধীর বিদেশ সফরের তদন্তে SIT গঠনের দাবি নিশিকান্ত দুবের, সরানোর হুঁশিয়ারিও বিজেপি সাংসদের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের দাবি তুললেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। একই সঙ্গে রাহুল গান্ধীকে বিরোধী দলনেতার পদ থেকে সরানোর উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। সোমবার সংসদের মকর দ্বারে বিরোধী সাংসদরা নীট প্রশ্নফাঁস-সহ বিভিন্ন পরীক্ষায় অনিয়ম এবং যন্তর মন্তরে পড়ুয়াদের উপর পুলিশের পদক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ দেখান। সেই…

Read More

ডিপফেক ও মানহানিকর পোস্টের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে নীতিন গডকরি, মেটাসহ একাধিক সংস্থার বিরুদ্ধে মামলা করার অনুমতি

ডিপফেক ও মানহানিকর সোশ্যাল মিডিয়া পোস্টের বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি। আদালত তাঁকে মেটা (Meta), অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং এই ভুয়ো কনটেন্ট তৈরি, প্রকাশ বা ছড়িয়ে দেওয়ার সঙ্গে যুক্ত অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়েরের অনুমতি দিয়েছে। গডকরির অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক…

Read More

ধর্মতলা কাণ্ডে শ্রীলেখার বিরুদ্ধে এফআইআর, গ্রেপ্তারির দাবিতে সরব বিজেপি

ধর্মতলার ছাত্র আন্দোলন ঘিরে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হল। এবার টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি তুলল বিজেপি। অভিযোগ, ২৪ জুলাই নিট কেলেঙ্কারির প্রতিবাদে আয়োজিত ছাত্র মিছিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত ছবি-সহ একটি পোস্টার প্রকাশ্যে তুলে ধরেন অভিনেত্রী। সেই ঘটনাকেই কেন্দ্র করে আনন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ।…

Read More

নিট আন্দোলনের নামে নাশকতা? ধৃতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

নিট প্রশ্নফাঁস ইস্যুতে কলকাতায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) মিছিল ঘিরে যে অশান্তি ছড়ায়, তা নিয়ে এবার কড়া অবস্থান নিল রাজ্য সরকার। রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, ধৃতদের ছাত্র আন্দোলনের সঙ্গে কোনও সম্পর্ক নেই। তাঁদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ধর্মতলায় মিছিল চলাকালীন সাংবাদিকদের উপর হামলা এবং বিশৃঙ্খলার ঘটনায় হেয়ার স্ট্রিট থানায়…

Read More