বিজেপির পতাকা ছেঁড়ার অভিযোগ

Spread the love

বিজেপির পতাকা ছেঁড়ার অভিযোগ

 

রাতের অন্ধকারের সুযোগে বিজেপির পতাকা ছিড়ে ফেলার পাশাপাশি প্রচারের ব্যানারে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল। এর জেরে রবিবার সকালে তুফানগঞ্জ-২ ব্লকের ভানুকুমারী -১ গ্রাম পঞ্চায়েতের বক্সিরহাট এলাকায় পথ অবরোধ। বিজেপির অভিযোগ, রাস্তার ধারে লাগানো বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে নর্দমায় ফেলে দেওয়া হয়েছে।এমনকি দলীয় প্রার্থীর প্রচারের ব্যানারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *