৭ বছর পর ভারতে আসছেন শি? BRICS সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা

Spread the love

নয়াদিল্লিতে BRICS সম্মেলনে যোগ দিতে আগামী মাসে ভারতে আসতে পারেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, সফর হলে সাত বছর পর ভারতে পা রাখবেন চিনা প্রেসিডেন্ট। তাঁর সঙ্গে প্রায় ৪০০ জনের একটি প্রতিনিধিদল আসতে পারে বলেও জানা গিয়েছে।

সম্ভাব্য সফর ঘিরে ইতিমধ্যেই হোটেল বুকিং ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রস্তুতি শুরু করেছেন চিনা আধিকারিকরা। যদিও শি জিনপিংয়ের ভারত সফর নিয়ে এখনও সরকারি ভাবে কোনও ঘোষণা করেনি বেজিং।

২০২০ সালের সীমান্ত সংঘর্ষের পর ভারত-চিন সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছিল। ২০২৪ সালের অক্টোবরে দুই দেশ সেনা প্রত্যাহার নিয়ে সমঝোতায় পৌঁছনোর পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। সেই আবহে শির সম্ভাব্য ভারত সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক মেরামতের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হতে পারে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *