বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে মৃত্যু!

Spread the love

 

বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক জখম এক। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার বিহার মোড় সংলগ্ন রাজ্য সড়কের উপর। মৃত যুবকের নাম নাসিম আকতার (২৫)। বাড়ি ইসলামপুর থানার বাঁশবাড়ী এলাকয়। জানা গিয়েছে ইসলামপুর থানা এলাকার একটি হোটেলে কাজ করতো নাসিম আকতার ও রাফাকত হোসেন নামে এই দুই বন্ধু। রবিবার সন্ধ্যায় কোন এক বন্ধুর সাথে দেখা করতে বাইকের করে যাওয়ার সময় ইসলামপুর থানা বিহার মোর সংলগ্ন এলাকায় কোন একটি বাইক পিছন দিক থেকে তাদের ধাক্কা মেরে পালিয়ে যায়। এই ঘটনায় গুরুতর ভাবে জখম হয় নাসিমা আকতার ও রাফাকত হোসেন। তাদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে‌ চিকিৎসক নাসিম আকতার কে মৃত বলে ঘোষণা করে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মর্গে পাঠিয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *