ব্রিগেডে গীতাপাঠের মহাযজ্ঞ, দিলীপ-সুকান্ত-শমীক এক মঞ্চে

Spread the love

সরাসরি বিজেপির ব্যানারে না হলেও গীতাপাঠের আসরকে সফল করতে আরএসএস এবং বিজেপি পুরোদমে নেমে পড়েছে। এই কর্মসূচিতে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপির রাজ‌্য সভাপতি শমীক ভট্টাচার্যদের সঙ্গে থাকবেন বিজেপির প্রাক্তন রাজ‌্য সভাপতি দিলীপ ঘোষও। বঙ্গ বিজেপিতে এই মুহূর্তে ‘ব্রাত‌্য’ দিলীপ ঘোষ। কিন্তু ‘সনাতন সংস্কৃতি সংসদ’-এর ব‌্যানারে রবিবার গীতাপাঠের আসরে আমন্ত্রণ পেয়েছেন আরএসএসের ‘ঘরের ছেলে’ বলেই পরিচিত ‘দাবাং’ নেতা। সাম্প্রতিক সময়ে রাজ্য বিজেপির বড় কোনও কর্মসূচিতে সেভাবে তাঁকে দেখা যাচ্ছে না, তিনি আমন্ত্রণও পাচ্ছেন না। তা নিয়ে বেশ চর্চা রয়েছে বিজেপির অন্দরে। সেই চর্চার মধ্যেই দিলীপ জানিয়ে দিলেন, রবিবারের কর্মসূচিতে তিনি থাকছেন। সুকান্ত-শমীকদের সঙ্গে দীর্ঘদিন পর দিলীপকে একই সারিতে দেখা যাবে বলে নজর রয়েছে রাজনৈতিক মহলের।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *