উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে নতুন নিয়ম: উত্তরপত্রে ‘এন্ড অফ লাইন’ সই বাধ্যতামূলক

Spread the love

উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষায় এ বছর থেকে নতুন নিয়ম চালু করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার্থীরা উত্তরপত্রে যেখানে লেখা শেষ করবেন, ঠিক সেই জায়গায় পরীক্ষক বা ইনভিজিলেটরকে সই করতে হবে। এই সইকে বলা হচ্ছে ‘এন্ড অফ লাইন’। এর মানে—সইয়ের পরে আর কোনও লেখা থাকবে না।

সংসদ জানিয়েছে, চতুর্থ সেমিস্টারের প্রশ্ন এমনভাবে সাজানো হচ্ছে যে ২ বা ৩ নম্বরের ছোট ছোট প্রশ্নই বেশি থাকবে। তাই বাড়তি খাতা বা লুজ শিট দেওয়া হবে না। সংসদের দেওয়া উত্তরপত্রেই পর্যাপ্ত জায়গা থাকবে।

এই নিয়ম আনা হয়েছে মূলত আইনি জটিলতা কমাতে। অনেক সময়ে পরীক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জ করে দাবি করেন যে তারা বেশি লিখেছিলেন বা কোন পাতা নাকি খাতায় ছিল না। এই বিষয়ে সংসদকে সমস্যায় পড়তে হয়। ‘এন্ড অফ লাইন’ সই থাকলে খাতা নিয়ে আর বিভ্রান্তি থাকবে না।

সংসদের আধিকারিকরা আরও জানিয়েছেন, পরীক্ষাকেন্দ্রে দুর্ব্যবহার বা পরীক্ষকদের সঙ্গে অভব্য আচরণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • টুকলি বা মোবাইল নিয়ে ধরা পড়ে দুর্ব্যবহার করলে পুরো বছরের পরীক্ষা বাতিল করা হবে।

  • পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর করলে সংশ্লিষ্ট স্কুলকে জরিমানা করা হবে, এমনকি এনরোলমেন্টও বাতিল হতে পারে।

সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, “পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতেই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *