সাদা-নীল পেরিয়ে এবার গোলাপি, রাহুলের পোশাকে কি লুকিয়ে নতুন রাজনৈতিক বার্তা?

Spread the love

রাজনীতিতে পোশাক অনেক সময়ই পরিচয়ের অংশ হয়ে ওঠে। মায়াবতীর গোলাপি-ক্রিম স্যুট যেমন তাঁর রাজনৈতিক ইমেজের সঙ্গে মিশে গিয়েছিল, তেমনই ভারত জোড়ো যাত্রার পর সাদা টি-শার্ট রাহুল গান্ধীর নতুন পরিচয়ের অংশ।

এবার প্রয়াগরাজে গোলাপি শার্টে রাহুল। এর আগে ই-২০ বিতর্কের সময় দেখা গিয়েছিল নীল টি-শার্টে। নিছক পোশাক বদল, নাকি পরিকল্পিত ইমেজ বদল—প্রশ্ন উঠছে তা নিয়েই।

বিশেষ করে শিক্ষা ব্যবস্থা, পেপার লিক এবং তরুণদের ক্ষোভের আবহে গোলাপি রঙের উপস্থিতি নজর কেড়েছে। কারণ, বিভিন্ন সময়ে প্রতিবাদ ও আন্দোলনের প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়েছে এই রং।

যদিও কংগ্রেসের তরফে পোশাকের কোনও রাজনৈতিক ব্যাখ্যা দেওয়া হয়নি, তবু রাহুলের সাদা-নীল-গোলাপি যাত্রা একটা বার্তা দিচ্ছে—রাজনীতির মঞ্চে তাঁর ‘লুক’ও এখন ইমেজ তৈরির কৌশলের অংশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *