SMRITI MANDHANA: সম্পর্কে ভাঙনের ক্লান্তি কাটিয়ে ফুল ফর্মে স্মৃতি

Spread the love

 

তিনটে টি ২০ ম্যাচ। মনে জোর। কিন্তু ব্যাটে ক্লান্তি। রান পাননি ভারতীয় ক্রিকেট টিমের মহিলা সহ-অধিনায়ক স্মৃতি মান্দনা। সেই খড়া এবার কাটল। শ্রীলঙ্কার বিরুদ্ধে চতুর্থ টি ২০ ম্যাচে রুদ্ধশ্বাস স্মৃতি।

বিশ্বকাপ জয়ের পরে প্রেমে বিজয়ের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন ভেঙেছে। শুধু বিয়েই নয়, পলাশ মুচ্ছলের সঙ্গে সম্পর্ক ভেঙেছেন স্মৃতি। তারপরে মূল স্রোতে। মুভ অন করার পোস্ট করেছেন। বাইশ গজে ফিরলেও ফর্ম ফিরে পাননি স্মৃতি। ২১ ডিসেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ২৫ রানে প্যাভিলিয়ন ফেরেন। ২৩ ডিসেম্বর ফেরেন ১৪ রানে। ২৬ ডিসেম্বর ফেরেন ১ রান করে। এ নিয়ে নানা চর্চা। খড়া কাটালেন স্মৃতি। স্ট্রাইক রেট ২০০ ছুঁই ছুঁই। কেরলের গ্রিন ফিল্ডে দাপিয়ে খেললেন রবিবার। স্মৃতির শেফালি স্মৃতির জুটিতে টিম ইন্ডিয়া ২২১। স্মৃতির খাতায় ৮০ (৪৮ বল, ১১টা চার, ৩টে ছয়…স্ট্রাইক রেট ১৬৭)। আর শেফালির খাতায় ৭৯ (৪৬ বল, ১২টা চার, ১টা ৬…স্ট্রাইক রেট ১৭১.৭৪)


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *