আন্তর্জাতিক মঞ্চে ফের নজর কাড়তে চলেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। জানা গিয়েছে, ২০২৬ সালের অস্কার অনুষ্ঠানে তিনি একজন প্রেজেন্টার হিসেবে উপস্থিত থাকবেন। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে পুরস্কার প্রদান করতে দেখা যাবে তাকে।
আগামী ১৫ মার্চ লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে চলেছে অস্কারের ৯৮তম আসর। সেই অনুষ্ঠানে হলিউডের একাধিক তারকার সঙ্গে একটি বিভাগে পুরস্কার ঘোষণা করবেন প্রিয়াঙ্কা। ইতিমধ্যেই এই খবর সামনে আসতেই ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।
উল্লেখ্য, অস্কারের মঞ্চে এটি প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম উপস্থিতি নয়। এর আগেও ২০১৬ সালে তিনি এই অনুষ্ঠানে পুরস্কার প্রদান করেছিলেন। দীর্ঘ বিরতির পর আবারও সেই বিশ্বমঞ্চে ফিরছেন তিনি। অনেকেই মনে করছেন, আন্তর্জাতিক চলচ্চিত্র জগতে তার এই উপস্থিতি ভারতীয় সিনেমার জন্য গর্বের বিষয়।


