নীতীশ অধ্যায়ের অবসান, বিহারে নতুন মুখ সম্রাট

Spread the love

দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটল বিহারে। মঙ্গলবার পর্যন্ত যিনি ছিলেন উপমুখ্যমন্ত্রী, বুধবার শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হতেই বিহারের মুখ্যমন্ত্রীর আসনে বসলেন সম্রাট চৌধুরী। এর মধ্য দিয়ে ইতিহাস তৈরি হল—প্রথমবার কোনও বিজেপি নেতা বিহারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন।

বিহারের রাজনীতিতে বহু বছরের প্রভাবশালী অধ্যায় হিসেবে পরিচিত নীতীশ কুমার যুগ কার্যত অতীত হয়ে গেল। নতুন অধ্যায়ের সূচনা করে বাংলার প্রতিবেশী রাজ্যের ২৪তম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন সম্রাট চৌধুরী।

পাটনার লোক ভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন তাঁকে শপথবাক্য পাঠ করান। উপস্থিত ছিলেন শাসক শিবিরের একাধিক শীর্ষ নেতা ও বিশিষ্ট ব্যক্তিত্বরা।

নতুন মুখ্যমন্ত্রীর শপথের সঙ্গে সঙ্গেই বিহারের রাজনীতিতে শুরু হল এক নতুন অধ্যায়। রাজনৈতিক মহলের মতে, এই পরিবর্তন শুধু সরকারে নয়, রাজ্যের ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশও অনেকটাই বদলে দিতে পারে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *