পারিবারিক অশান্তির জেরে হামলা!

Spread the love

পারিবারিক অশান্তির জেরে হামলা!

 

পারিবারিক ঝামেলায় রাতের অন্ধকারে আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে হামলা ভাংচুরের অভিযোগ ।মাথাভাঙ্গা ১ ব্লকের কুর্শামারি এলাকার ঘটনা।পরিবারের দাবি গতকাল রাত আনুমানিক ৩ টা নাগাদ একদল দুষ্কৃতি তার বাড়িতে হামলা চালায় ,এরপর ঘরের দরজা জানলা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে।আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।বাড়ির মালিক জাবেদ আলী বলেন সাতগ্রাম এলাকার এক পরিবারের সাথে তাদের একটি ঝামেলা ছিলো সেই ঝামেলা মিটে গিয়েছে।সম্প্রতি জমি বিক্রি করেছেন ঘরে ১০ লক্ষ্য টাকা ছিলো সেই টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।তাদের চিৎকারে প্রতিবেশীরা চলে আসে এবং দুটি বাইক আটক করে তবে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তদন্তে পুলিশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *