ক্ষমতায় আসার আগে বিজেপির নেতারা বলেছিলেন বাংলায় শিল্প ফেরানো হবে তাঁদের অন্যতম মূল লক্ষ্য। বাংলার মানুষ বিজেপিতে আস্থা রেখেছে আর বিজেপির এবার কথা রাখার পালা। মাত্র ২ মাসেই বাংলায় শিল্পের জোয়ার। LUX, আমূলের পর এবার শ্যাম স্টিল। বাঁকুড়ার মেজিতে ১৫ কোটি টাকা বিনিয়োগ করল শ্যাম স্টিল। প্রদীপ প্রজ্জ্বলন করে শ্যাম স্টিলের প্ল্যান্টের সম্প্রসারণের শিলান্যাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।পাশাপাশি নতুন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনও হল এইদিন। এদিন মেজিয়ায় নেমেই শুভেন্দু অধিকারী জানান, বাংলায় শিল্প না এলে পরিকাঠামোগত উদ্বোধন হবে না, হোসিয়ারি শিল্প এগোবে না। হাজার হাজার ছেলে বাইরে চলে গেছে তারা ফিরবে না। সরকারের রেভিনিউ বাড়বে এরপর। এটা বাংলার জন্য বড় এবং শুভ উদ্যোগ। তাদের দাবি, এই নতুন বিনিয়োগে ১৫ থেকে ২০ হাজারের কর্মসংস্থান তৈরি হবে।
বাংলায় শিল্পের খরা কাটছে…একের পর এক বিনিয়োগ


