আন্দোলনের চাপে অবশেষে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের

Spread the love

টানা বিক্ষোভ, চাপানউতোর ও রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। আন্দোলনকারী ককরোচ জনতা পার্টির (সিজেপি) অন্যতম প্রধান দাবি ছিল তাঁর পদত্যাগ। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন ধর্মেন্দ্র প্রধান।

পদত্যাগের পর সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্টে তিনি লেখেন, দেশের শিক্ষা ব্যবস্থা এবং ছাত্রছাত্রীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও দেশের উন্নয়নে কাজ করে যাওয়ার আশ্বাস দেন।

উল্লেখ্য, আন্দোলনকারীদের বেশ কয়েকটি দাবি আগেই নীতিগতভাবে মেনে নিয়েছিল কেন্দ্র। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে আলোচনার জন্য কিছুটা সময় চেয়েছিল সরকার। শেষ পর্যন্ত সেই দাবিও মেনে নেওয়ায় আন্দোলনকারীদের মধ্যে স্বস্তির আবহ তৈরি হয়েছে।

এদিকে, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর নতুন শিক্ষামন্ত্রী কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। শীঘ্রই এ বিষয়ে কেন্দ্র আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে বলে সূত্রের খবর।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *