শিক্ষামন্ত্রীর ইস্তফার পর মমতার সঙ্গে ফোনে অভিজিৎ দীপ, স্থগিত দিল্লি সফর

শিক্ষামন্ত্রীর ইস্তফা এবং আন্দোলনকারী ছাত্রদের অধিকাংশ দাবি সরকার মেনে নেওয়ার পর নতুন মোড় নিল চলমান আন্দোলন। আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করেছে ককরোচ পার্টি (সিজেপি)। এরপরই তৃণমূল সূত্রে দাবি, সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে আন্দোলনের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। সূত্রের দাবি, শনিবার রাত ৮টা ৫৫ মিনিট নাগাদ প্রায় তিন মিনিটের ফোনালাপে…

Read More

‘ইস্তফা যথেষ্ট নয়’, আরও দুই দাবি না মানলে আন্দোলন চলবে—বার্তা সিজেপির

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরেও যন্তর মন্তরের আন্দোলন প্রত্যাহার করতে রাজি নয় ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ শনিবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সরকারের কাছে বাকি দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শুধু তাই নয়, আগের দাবির পাশাপাশি এবার নতুন করে পুলিশ আধিকারিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তিনি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর…

Read More

আন্দোলনের চাপে অবশেষে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের

টানা বিক্ষোভ, চাপানউতোর ও রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। আন্দোলনকারী ককরোচ জনতা পার্টির (সিজেপি) অন্যতম প্রধান দাবি ছিল তাঁর পদত্যাগ। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন ধর্মেন্দ্র প্রধান। পদত্যাগের পর সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্টে তিনি লেখেন, দেশের শিক্ষা ব্যবস্থা এবং ছাত্রছাত্রীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই…

Read More

গগনযান প্রকল্পে বিজ্ঞানীদের পদত্যাগের ঢল! ISRO-কে কড়া নির্দেশ কেন্দ্রের

দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)-র বিজ্ঞানীদের মধ্যে পদত্যাগ ও স্বেচ্ছাবসরের প্রবণতা বাড়তে থাকায় নড়েচড়ে বসল কেন্দ্র। বিশেষ করে গগনযান-সহ গুরুত্বপূর্ণ মহাকাশ প্রকল্পে কর্মরত বিজ্ঞানীদের একের পর এক চাকরি ছাড়ার আবেদনে উদ্বেগ প্রকাশ করেছে ডিপার্টমেন্ট অফ স্পেস (DoS)। ১৪ জুলাই জারি হওয়া এক নির্দেশিকায় ইউ আর রাও স্যাটেলাইট সেন্টার (URSC), বিক্রম সারাভাই স্পেস সেন্টার (VSSC)-সহ…

Read More

চন্দ্রিমা ভট্টাচার্যের ইস্তফায় তৃণমূলে বড় ধাক্কা

শ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার মাত্র এক মাসের মধ্যেই সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। শুধু তাই নয়, তিনি নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের অনুমোদিত প্রতিনিধির পদ থেকেও সরে দাঁড়িয়েছেন। শনিবার পদত্যাগপত্র পাঠানোর পরই চন্দ্রিমা বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কক্ষে গিয়ে বিদ্রোহী শিবিরের নেতাদের…

Read More

কোয়েলের রাজ্যসভা থেকে ইস্তফা, প্রতিক্রিয়ায় রুদ্রনীল: “সিঁড়ি বেয়ে উঠে বুঝেছেন, গন্তব্য অন্য”

রাজনীতির সঙ্গে দীর্ঘদিন দূরত্ব বজায় রেখেছিলেন কোয়েল মল্লিক। তবে চলতি বছরের এপ্রিল মাসে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিয়ে সকলকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সেই রাজনৈতিক অধ্যায় দীর্ঘস্থায়ী হল না। শপথগ্রহণের মাত্র ৬৬ দিনের মাথায় শুক্রবার রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেন তিনি। আর সেই সিদ্ধান্ত নিয়েই মন্তব্য করলেন অভিনেতা ও বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ।…

Read More

ফিরহাদের ময়দান অধ্যায়ের ইতি! রাজ্য ভলিবল সংস্থার সভাপতির পদ থেকেও পদত্যাগ

কলকাতার প্রাক্তন মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম এবার রাজ্য ভলিবল অ্যাসোসিয়েশনের সভাপতির পদ থেকেও সরে দাঁড়ালেন বলে সূত্রের খবর। এর ফলে শুধু পুর প্রশাসন নয়, ময়দানের ক্রীড়া প্রশাসন থেকেও তাঁর দূরত্ব তৈরি হল বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার তাঁর পদত্যাগপত্র রাজ্য ভলিবল সংস্থার দফতরে পৌঁছে যায়। যদিও সংস্থার বর্তমান সচিব পল্টু…

Read More

ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি

নেপালের রাজনৈতিক অস্থিরতার মাঝেই সামনে এল প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির বিস্ফোরক দাবি। সেনার সুরক্ষায় শিবপুরি ব্যারাক থেকে তিনি অভিযোগ করেছেন, ক্ষমতা হারানোর নেপথ্যে মূল ভূমিকা ভারতের। তাঁর কথায়, নয়াদিল্লির সঙ্গে একাধিক ইস্যুতে ভিন্ন অবস্থান নেওয়ার ফলেই তাঁকে সরতে হয়েছে। বিশেষ করে লিপুলেখ সীমান্ত প্রশ্ন এবং অযোধ্যাকে ঘিরে বিতর্কই তাঁকে ক্ষমতাচ্যুত করার বড় কারণ বলে…

Read More

গণবিদ্রোহে উত্তাল নেপাল: প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ ও দেশত্যাগের আশঙ্কা

নেপালের রাজধানী কাঠমান্ডু ও অন্যান্য শহরে ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে গণবিদ্রোহ। ছাত্র-যুবদের আন্দোলন রাতারাতি হিংসাত্মক হয়ে উঠে। পুলিশ ও সেনার বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীরা সংসদ ভবন, প্রশাসনিক ভবন, নেতৃবৃন্দের বাসভবনে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেন। ইতোমধ্যে ২১ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৩০০+ জন। নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিগদেলের নির্দেশে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে ইস্তফা দিতে…

Read More

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে আচমকা পদত্যাগ জগদীপ ধনখড়ের, উপ-রাষ্ট্রপতি পদে শূন্যতা

ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় সোমবার (২১ জুলাই) একেবারে আচমকা ভাবে পদত্যাগ করলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, “চিকিৎসকদের পরামর্শে এবং নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে আমি অবিলম্বে উপ-রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছি।” এই সিদ্ধান্ত ভারতীয় রাজনীতিতে বড়সড় চমক বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। কারণ, সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিনেই…

Read More