তিব্বতে হ্রদের বাঁধ ভেঙে হড়পা বানের আশঙ্কা

Spread the love

৫০০ প্রাণহানি, হাজারের বেশি নিখোঁজ—তার মধ্যেই ফের বড় বিপদ নেপালে। শুক্রবার ৫.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চিনের সিচুয়ান। কম্পনের পরই তিব্বতে হিমবাহের জলে তৈরি একটি হ্রদের বাঁধ ভেঙে যাওয়ার খবর সামনে এসেছে।

এর জেরে উত্তর নেপালে আগামী ৩০ মিনিট থেকে এক ঘণ্টার মধ্যে ভয়াবহ হড়পা বান নামার আশঙ্কা তৈরি হয়েছে। রাসুয়া ও ধাদিংয়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। নিরাপত্তার কারণে আপাতত থামিয়ে দেওয়া হয়েছে উদ্ধারকাজ।

এর আগেই নেপাল-তিব্বত সীমান্তে আরও একটি হিমবাহ হ্রদ ভেঙে পড়ার আশঙ্কায় ৭২ ঘণ্টার সতর্কতা জারি করেছিল চিন। ফলে বুধবারের ভয়াবহ বিপর্যয়ের ধাক্কা কাটার আগেই নেপালের সামনে ফের নতুন আতঙ্ক—এবার পাহাড় থেকে নামতে পারে বিপুল জলরাশি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *