মোদী মন্ত্রিসভায় প্রাক্তন টাটা সন্স চেয়ারম্যান এন চন্দ্রশেখরন? শিক্ষা মন্ত্রক নিয়ে দিল্লিতে তুঙ্গে জল্পনা

Spread the love

টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর পরই নতুন ভূমিকায় এন চন্দ্রশেখরনকে ঘিরে জল্পনা শুরু হয়েছে দিল্লির রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য মন্ত্রিসভা রদবদলে প্রাক্তন টাটা সন্স চেয়ারম্যানকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলে কানাঘুষো চলছে।

রাজনৈতিক মহলের একাংশের দাবি, চন্দ্রশেখরনের নাম সম্ভাব্য কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছে। তাঁকে কর্পোরেট সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেওয়ার পাশাপাশি শিক্ষা মন্ত্রকের দায়িত্বও দেওয়া হতে পারে বলে জল্পনা।

যদিও এই খবরের কোনও সরকারি নিশ্চয়তা এখনও মেলেনি। বিজেপি বা কেন্দ্রীয় সরকারের তরফেও চন্দ্রশেখরনকে মন্ত্রিসভায় নেওয়া নিয়ে কোনও ঘোষণা করা হয়নি।

সম্প্রতি টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান চন্দ্রশেখরন। টাটা গোষ্ঠীর শীর্ষ পদে দীর্ঘদিন দায়িত্ব সামলানোর পাশাপাশি শিল্প ও কর্পোরেট জগতে তাঁর বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকেই এবার প্রশাসনিক কাজে ব্যবহার করার কথা ভাবা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

সবচেয়ে বেশি আলোচনা অবশ্য শিক্ষা মন্ত্রক নিয়ে। নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বের ১২ বছরে এই মন্ত্রকের দায়িত্বে এসেছেন স্মৃতি ইরানি, প্রকাশ জাভড়েকর, রমেশ পোখরিয়াল এবং ধর্মেন্দ্র প্রধান। চারজনই ছিলেন প্রচলিত রাজনৈতিক নিয়োগের অংশ।

এবার সেই ধারা বদলে কোনও কর্পোরেট ব্যক্তিত্বকে শিক্ষা মন্ত্রকের দায়িত্ব দেওয়ার পথে সরকার হাঁটবে কি না, সেটাই রাজনৈতিক মহলের কৌতূহলের বিষয়। পরীক্ষাব্যবস্থা নিয়ে বিতর্ক, NEET-UG 2026 সংক্রান্ত অভিযোগ এবং ছাত্র আন্দোলনের আবহে শিক্ষা মন্ত্রকের জন্য নতুন মুখ খোঁজার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা রয়েছে।

এরই মধ্যে পরীক্ষাব্যবস্থা সংস্কারের জন্য প্রধানমন্ত্রীর গড়া উচ্চপর্যায়ের কমিটির চেয়ারম্যান হিসেবে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানিকে দায়িত্ব দেওয়ায় ‘ল্যাটারাল এন্ট্রি’ নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে।

তবে চন্দ্রশেখরনের রাজনৈতি


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *