হিনা খানের বিয়ে রকি জয়সলের সঙ্গে, স্বপ্নের মুহূর্তে ভরা ছবি শেয়ার করলেন অভিনেত্রী

Spread the love

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খান অবশেষে দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। একান্ত পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে এই বিয়ে সম্পন্ন হয়।

দুজনের প্রেমের গল্প শুরু হয়েছিল ‘ইয়ে রিশতা ক্যা কেহলাতা হ্যায়’ ধারাবাহিকের সেটে, প্রায় ১২ বছর আগে। সেই সম্পর্ক আজ পরিণতি পেল বিয়ের মাধ্যমে—একটা কঠিন সময়ে, যখন হিনা লড়াই করছেন স্তন ক্যান্সারের তৃতীয় ধাপের বিরুদ্ধে।

ইনস্টাগ্রামে হিনা খান স্বয়ং এই খুশির খবর শেয়ার করেন। ছবিতে দেখা যাচ্ছে—সাদা ও স্বচ্ছ পোশাকে, একান্ত ভালোবাসার মুহূর্তে দুজনে। পোস্টে হিনা লেখেন,
“দু’টি ভিন্ন জগত থেকে এসে আমরা একসঙ্গে একটি ভালোবাসার জগৎ তৈরি করেছি… আজ আমাদের সম্পর্ক ভালোবাসা ও আইনের মাধ্যমে চিরতরে পরিণত হয়েছে। আমাদের জন্য শুভকামনা করুন, স্বামী ও স্ত্রীরূপে।”

হিনার অসুস্থতার সময়ও রকি তাঁর পাশে ছায়াসঙ্গীর মতো ছিলেন। চিকিৎসার প্রতিটি ধাপে তিনি হিনার হাত ধরে থেকেছেন। এমনকি সমর্থনের প্রতীক হিসেবে নিজের মাথার চুলও কেটে ফেলেন রকি।

হিনা বারবার জানিয়েছেন, রকি শুধু প্রেমিক নন, তাঁর জীবনের সবচেয়ে বড় সহায়। তাঁদের সম্পর্কের এই গভীরতা ও সমর্থন আজ অনেকের কাছে অনুপ্রেরণা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *