জলপাইগুড়িতে নতুন আতঙ্ক

Spread the love

ল্যাপটো স্পাইরা, হেফাটাইটিস এ ও হেপাটাইটিস ই রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় উদ্বেগ ছড়িয়েছে জলপাইগুড়ি র রাজগঞ্জ ব্লকের সন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েত এলাকায়। আক্রান্ত শতাধিক।জ্বর ও পেটের রোগের সমস্যা নিয়ে চিকিৎসাধীন রয়েছেন বাইশ জন আক্রান্ত। রোগ নিয়ন্ত্রনে ক্যাম্প করে চিকিৎসার ব্যবস্থা করেছে স্বাস্থ্য দফতর। জানাগিয়েছে, ইদুর এবং গবাদি পশু থেকে ল্যাপটো স্পাইরা এবং জল থেকে হেপাটাইটিস এ ও হেপাটাইটিস ই রোগ ছড়ায়। রোগের উৎস খুঁজতে আশপাশের একটি পোলট্রি ফার্ম ও সংলগ্ন এলাকায় সমীক্ষা শুরু করেছেন প্রানী সম্পদ বিকাশ বিভাগের কর্মীরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *