পুজোয় সারারাত মেট্রো, প্রকাশিত বিশেষ সময়সূচি

Spread the love

কলকাতা: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো মানেই রাতভর প্যান্ডেল হপিং। শহর জুড়ে মানুষের ভিড় সামলাতে প্রতিবছরের মতো এবছরও বিশেষ পরিষেবা চালু করছে কলকাতা মেট্রো। সপ্তমী থেকে নবমী পর্যন্ত সারারাত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে বিস্তারিত সময়সূচি।

ব্লু লাইন (দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম)

পঞ্চমী: সকাল ৮টা–রাত ১১টা (৬–৭ মিনিট অন্তর)

ষষ্ঠী: সকাল ৯টা–রাত ১১টা (৬–৭ মিনিট অন্তর)

সপ্তমী: দুপুর ১টা–ভোর ৪টে (৬–৭ মিনিট অন্তর)

অষ্টমী: দুপুর ১টা–ভোর ৪টে (৬–৭ মিনিট অন্তর)

নবমী: দুপুর ১টা–ভোর ৪টে (৬–৭ মিনিট অন্তর)

দশমী: দুপুর ১টা–রাত ১০টা (৮ মিনিট অন্তর)

গ্রিন লাইন (সেক্টর ফাইভ–হাওড়া ময়দান)

পঞ্চমী: (আপ) সকাল ৭.৩০–রাত ১১টা, (ডাউন) সকাল ৭.৪৪–রাত ১১.১৬

ষষ্ঠী: (আপ) সকাল ৯টা–রাত ১১.২৮, (ডাউন) সকাল ৯.০২–রাত ১১.২০

সপ্তমী: (আপ) দুপুর ১.৩০–ভোর ৪.০৬, (ডাউন) দুপুর ১.৩৪–ভোর ৪.১৮

অষ্টমী: (আপ) দুপুর ১.৩০–ভোর ৪.০৬, (ডাউন) দুপুর ১.৩৪–ভোর ৪.১৮

নবমী: (আপ) দুপুর ১.৩০–ভোর ৪.০৬, (ডাউন) দুপুর ১.৩৪–ভোর ৪.১৮

দশমী: (আপ) দুপুর ১টা–রাত ১০টা, (ডাউন) দুপুর ১.৩২–রাত ১০.৩২

দুর্গাপুজোয় শহরের উত্তর-দক্ষিণ কিংবা হাওড়া–সেক্টর ফাইভ—যেকোনও প্রান্ত থেকে রাতভর মেট্রো পরিষেবা পেতে চলেছেন যাত্রীরা। ফলে প্যান্ডেল হপিং আরও সহজ হতে চলেছে এবার।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *