indinews_user

সাইবার প্রতারণার শিকার!

    ১০ লক্ষ টাকা সাইবার প্রতারণার শিকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী দেবাশীষ সরকার। দুর্গাপুরে বড়সড় অনলাইন প্রতারণার শিকার এক অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী। কোকওভেন থানার নডিহা দক্ষিণায়ন এলাকার বাসিন্দা দেবাশীষ সরকার অভিযোগ করেছেন, মোবাইলে আসা একটি লিঙ্কে ক্লিক করতেই হ্যাক হয়ে যায় তাঁর ফোন। এরপর তাঁর রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট থেকে দুই দফায় পাঁচ লক্ষ করে মোট ১০…

Read More

চুরি যাওয়া লক্ষাধিক টাকা ও মোবাইল ফোন উদ্ধার

    দীর্ঘদিন ধরে দক্ষিণেশ্বর থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সাইবার প্রতারণায় লক্ষ লক্ষ টাকা উধাও হয়ে যাচ্ছিল।।পাশাপাশি এলাকার বহু মানুষের থেকে মোবাইল ফোন চুরি করছিল দুষ্কৃতীরা।।সেই অভিযানে নেমে লক্ষাধিক টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে গ্রাহকদের রাতে ফিরিয়ে দিল দক্ষিণেশ্বর থানার পুলিশ।।পুলিশের উদ্যোগে খুশি গ্রাহকেরা

Read More

টোটোর পিছনে ট্রলারের ধাক্কা

  রবিবার টেলারের ধাক্কায় গুরুতর আহত দুই মহিলা টোটো যাত্রী সহ টোটো চালক। ঘটনাটি পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের চার মাইল এলাকায় ঘটেছে। আহতরা হলেন মোল্লাপাড়ার বাসিন্দা সাদিয়া বিবি এবং ফেরুন বিবি, আহত দুই মহিলা টোটো যাত্রীকে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পাশাপাশি গুরুতর আহত টোটো চালক কাঁকসার কলোনির বাসিন্দা প্রদীপ গায়েনকে দুর্গাপুর মহকুমা…

Read More

আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার

  ফরাক্কায় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ-সহ গ্রেফতার যুবক। ধৃতের নাম রুবেল শেখ। সে ফরাক্কার রানিপুর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা থানার অন্তর্গত ফরাক্কা এনটিপিসি ফাঁড়ির পুলিশ চণ্ডিপুর এলাকায় অভিযান চালায়। সেই সময় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা যায় রুবেল শেখকে। পুলিশ তাকে আটক করে তল্লাশি চালালে…

Read More

অযোধ্যা পাহাড়ে অবৈধ নির্মাণ?

      বন দপ্তরের জমি। সেটা দখল করে অবৈধ নির্মাণ পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে । বনদপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়ে খালি করার নির্দেশ দিলেও কর্ণপাত করেনি অবৈধ নির্মাণকারীরা। রবিবার কড়া নিরাপত্তার সাথে বলরামপুর, মাঠা, ও বাঘমুন্ডি রেঞ্জের যৌথ উদ্যোগে ভেঙে ফেলা হলো অবৈধ নির্মাণ। বনদপ্তর সূত্রে জানা গেছে এই অভিযান আগামী দিনেও চলবে। বনদপ্তরের জমিতে অবৈধভাবে…

Read More

পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু   মগড়ায় পথ দূর্ঘটনায় মৃত্যু হল এক স্কুটি আরোহীর। মৃতের নাম সেখ মহম্মদ সফন। পুলিশ সূত্রে খবর, পোলবার হোসনাবাদের সেখ সফন স্কুটি নিয়ে চুঁচুড়া যাচ্ছিলেন এদিন সকালে। আদি সপ্তগ্রাম স্টেশন রোড ও জিটি রোডের সংযোগ স্থলে একটি সাইকেল আরোহী সামনে চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পরে যান।পিছন থেকে আসা একটি ইট…

Read More

ট্রেনের ধাক্কায় মৃত্যু

  ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ার শহর লাগোয়া শোভাগঞ্জ বাঁশ বাগান এলাকায়। মৃত ব্যক্তির নাম নিখিল কর। তিনি স্থানীয় শোভাগঞ্জ এলাকার বাসিন্দা। স্থানীয় একটি মিষ্টির দোকানে কারিগরের কাজ করতেন তিনি।এদিন সকালে রেল লাইন পারাপার করতে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। মৃত দেহ উদ্ধার করে জেলা হাসপাতালে…

Read More

উদয় শঙ্করের জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতীয় আধুনিক নৃত্যের পথিকৃৎ, বিশ্ববন্দিত নৃত্যশিল্পী ও নৃত্যপরিকল্পক উদয় শঙ্করের জন্মদিনে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে এই কিংবদন্তিকে স্মরণ করলেন তিনি। মুখ্যমন্ত্রী লিখেছেন— “ভারতীয় আধুনিক নৃত্যের অন্যতম পুরোধা, বিশ্বখ্যাত নৃত্যশিল্পী, নৃত্য পরিকল্পক এবং অভিনেতা উদয় শঙ্কর-এর জন্মদিবসে তাঁকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।” উদয় শঙ্করের অবদান শুধুমাত্র ভারতীয় নৃত্যজগতেই নয়, বিশ্ব শিল্পসংস্কৃতিতেও…

Read More

ভিত্তিপ্রস্তর বিতর্কে তুঙ্গে রাজনীতি, হুমায়ুনের স্পষ্ট বার্তা— ইস্তফা নয়

বাবরি মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে জোর বিতর্কের মাঝেই আরও কঠোর অবস্থান নিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। তৃণমূল কংগ্রেস তাঁকে সাসপেন্ড করলেও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন—বিধায়ক পদ ছাড়বেন না। তাঁর কথায়, “ইস্তফার কোনও প্রশ্নই নেই। মানুষ আমাকে ভোট দিয়েছেন, আমি তাঁদের দায়িত্বই পালন করব।” দলের বাধা সত্ত্বেও কয়েকদিন আগেই ভরতপুরে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। সেই…

Read More

হিজাব না পরায় ইরানে ম্যারাথন-কাণ্ড, আয়োজকদের গ্রেপ্তার

ইরানে একটি মহিলা ম্যারাথনে বহু দৌড়বাজ হিজাব না পরেই অংশ নেন। সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই দেশে বিতর্ক শুরু হয়। ইরানের বিচার বিভাগ জানায়, সরকারি হিজাববিধি ভাঙা হয়েছে। তাই দুই আয়োজকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ—ইচ্ছাকৃতভাবে এমন প্রতিযোগিতার আয়োজন, যেখানে হিজাব আইন মানা হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে ইরানে আবারও…

Read More