কলকাতায় জলমগ্ন শহর, খোলা বিদ্যুতের তারে মৃত ৮ — সিইএসসি-ডিভিসিকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

টানা বৃষ্টিতে এখনও জলমগ্ন কলকাতা। রাস্তায় এদিক-ওদিক খোলা বিদ্যুতের তার পড়ে থাকায় ইতিমধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট। এই পরিস্থিতির জন্য সোমবারই বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিইএসসি-কে দোষারোপ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে নবান্ন থেকে জেলার পুজো উদ্বোধনের আগে সরাসরি সিইএসসি কর্তা সঞ্জীব গোয়েঙ্কাকে ফোন করেন তিনি। শহরে খোলা বিদ্যুতের তারগুলির রক্ষণাবেক্ষণ ও…

Read More

পুজোয় সারারাত মেট্রো, প্রকাশিত বিশেষ সময়সূচি

কলকাতা: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো মানেই রাতভর প্যান্ডেল হপিং। শহর জুড়ে মানুষের ভিড় সামলাতে প্রতিবছরের মতো এবছরও বিশেষ পরিষেবা চালু করছে কলকাতা মেট্রো। সপ্তমী থেকে নবমী পর্যন্ত সারারাত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে বিস্তারিত সময়সূচি। ব্লু লাইন (দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম) পঞ্চমী: সকাল ৮টা–রাত ১১টা (৬–৭ মিনিট অন্তর) ষষ্ঠী: সকাল ৯টা–রাত ১১টা (৬–৭…

Read More

বল বৃষ্টিতে আগেই এল দুর্গাপুজোর ছুটি, সরকারি স্কুলে মঙ্গলবার থেকেই ছুটি কার্যকর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রীয় স্কুলকেও অন্তত দু’দিন ছুটি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে; কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনে অনলাইনে ক্লাস চলবে। প্রবল বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে আগেই এগিয়ে এল এবছরের দুর্গাপুজোর ছুটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ঘোষণা করেছেন, রাজ্যের সমস্ত সরকারি স্কুলে আজ থেকেই ছুটি কার্যকর হবে। সাধারণত সরকারি স্কুলে চতুর্থী থেকে ছুটি শুরু হলেও…

Read More

কাটছে না দুর্যোগ! ফের নিম্নচাপ, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ

আবারও নিম্নচাপের দাপটে টানা বৃষ্টিতে ভিজছে কলকাতা ও দক্ষিণবঙ্গ। সোমবার রাতেই শহরে নামল ২৫১ মিলিমিটার বৃষ্টি, যা সেপ্টেম্বর মাসে ষষ্ঠ সর্বাধিক বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই প্রবল বর্ষণ কোনও ক্লাউডব্লাস্ট নয়, নিম্নচাপের কারণে পুঞ্জিভূত মেঘ থেকেই এই বৃষ্টি হয়েছে বলে জানাচ্ছেন আবহবিদরা। আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ,…

Read More

মহালয়ার দিনেই প্রকাশিত ‘জাগো বাংলা’ উৎসব সংখ্যা, গানে-আদরে জমে উঠল অনুষ্ঠান

মহালয়ার শুভক্ষণে পুজোর উদ্বোধনের পাশাপাশি প্রকাশিত হল তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’র বিশেষ উৎসব সংখ্যা। কলকাতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের মঞ্চে মুখ্যমন্ত্রীকে দেখা গেল একেবারে অন্য রূপে। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গে মাইক হাতে নিয়ে গেয়ে উঠলেন ‘জাগো বাংলা’র গান। মুহূর্তেই দর্শকদের মধ্যে আনন্দের আবহ…

Read More

মহালয়ায় মমতার তুলির টানে দেবীর চক্ষুদান, ভাষা–অস্মিতায় কটাক্ষ বিজেপিকে

আলোর রোশনাই আর উচ্ছ্বাসে সেজে উঠেছে শহর। আজ মহালয়া—পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। আর এই শুভক্ষণেই চেতলা অগ্রণী ক্লাবের পুজো মণ্ডপে দেবীর চক্ষুদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর তুলির আঁচড়ে মৃন্ময়ী মা হয়ে উঠলেন চিন্ময়ী। শুধু চেতলাই নয়, সেলিমপুর পল্লি, বাবুবাগান, বান্ধব সম্মিলনী, যোধপুর পার্ক ৯৫ পল্লি সহ শহরের একাধিক পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ভারচুয়াল মাধ্যমে…

Read More

দুর্গাপুজোয় বিশেষ ব্যবস্থা, আসছে কলকাতা মেট্রোর ‘টুরিস্ট স্মার্ট কার্ড’

সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। শেষ মুহূর্তের প্রস্তুতিতে সরগরম গোটা শহর। সেই প্রস্তুতিতেই এবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে কলকাতা মেট্রো। কর্তৃপক্ষের আশঙ্কা, এবারের ভিড় গতবারের তুলনায় আরও বেশি হতে পারে। তাই ভিড় নিয়ন্ত্রণে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ হল বিশেষ ‘টুরিস্ট স্মার্ট কার্ড’। পুজোর দিনগুলিতে এই বিশেষ কার্ড ইস্যু করবে কলকাতা…

Read More

দুর্গাপুজো সামনে, অতিরিক্ত নিরাপত্তায় প্রস্তুত পুলিশ প্রশাসন

আর মাত্র কয়েকদিন, তারপরেই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। মহালয়ার সঙ্গেই শুরু হয়ে যাবে ভক্তি আর আনন্দের আবহ। শহর থেকে শহরতলি, সর্বত্রই তখন জনস্রোত। সেই ভিড়কে নিয়ন্ত্রণে রাখতে রাজ্য পুলিশ ইতিমধ্যেই বিশেষ পরিকল্পনা নিয়েছে। এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম জানিয়েছেন, মহালয়ার দিন থেকেই সারা রাজ্যে মোতায়েন করা হবে অতিরিক্ত বাহিনী। জেলাভেদে ১০ থেকে ১৫ হাজার…

Read More

বিধাননগর রোডে যাত্রী চাপ সামলাতে নতুন লোকাল ট্রেন পরিষেবা

উত্তর ও দক্ষিণ শাখার যাত্রী চলাচলের অন্যতম কেন্দ্র বিধাননগর রোড স্টেশন। প্রতিদিন লক্ষাধিক মানুষ এই স্টেশনের উপর নির্ভর করেন। সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে পরিস্থিতি প্রায় অসহনীয় হয়ে ওঠে। সেই যাত্রী চাপ কমাতেই নতুন লোকাল পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। শিয়ালদহ ডিভিশনের এই গুরুত্বপূর্ণ স্টেশন থেকে এবার সরাসরি সংযোগ তৈরি হল কল্যাণীর সঙ্গে। নতুন…

Read More

পুজোর আগে কলকাতায় নির্মলা, বিনিয়োগে নতুন দিশা দেখালেন অর্থমন্ত্রী

দুর্গোৎসবের আগমুহূর্তে বিশেষ বার্তা নিয়ে কলকাতায় এলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মঙ্গলবার শহরের এক হোটেলে আয়োজিত শিল্প সম্মেলনে তিনি জানালেন, পূর্ব ভারতের জন্য আগামী পাঁচ বছরে একাধিক বিশেষ বিনিয়োগ প্রকল্প হাতে নিতে চলেছে কেন্দ্র। তাঁর দাবি, বাংলার হস্তশিল্প, কৃষিজ পণ্য ও তথ্যপ্রযুক্তি শিল্পে যে বিপুল সম্ভাবনা রয়েছে, সেটিকে সামনে রেখেই নতুন পরিকল্পনা করা হয়েছে। অর্থমন্ত্রী…

Read More