নাবালিকা বিয়ে রুখল পুলিশ

এক সপ্তম শ্রেণীর ছাত্রীর বিয়ে রুখলো বেলডাঙা থানার পুলিশ। মুর্শিদাবাদের বেলডাঙা থানা এলাকার এক সপ্তম শ্রেণীর ছাত্রীর বিয়ে হওয়ার কথা ছিল আজ অর্থাৎ রবিবার দুপুরে। কিন্তু বিয়ের আগে ওই সপ্তম শ্রেণীর ছাত্রী সরাসরি বেলডাঙা থানার আইসি সমিক তালুকদার কে ফোন করে বিষয়টি জানান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বেলডাঙা থানার আইসি সমিত তালুকদার সহ তার টিম…

Read More

গাঁজা সহ গ্রেফতার

পূর্ব বর্ধমানের ভাতারে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ৩। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় ৪১ কেজি গাঁজা সহ ৩ পাচারকারীকে গ্রেফতার করে রবিবার আদালতে পেশ করে পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ। শনিবার রাতে ভাতার থানার কালিটিকুরি মোড় এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ধৃতদের গ্রেফতার করে। ধৃতদের নাম রজত বাহাদুর সোনার, ইন্দ্রজিৎ সিং ও সুজন রায়।পাচারকারীরা…

Read More

পুলিশকে বাড়িতে ডেকে মার?

দক্ষিণ দিনাজপুরের তপন থানার দ্বীপখণ্ডা গ্রামে এক পুলিশকর্মীকে বাড়িতে ডেকে এনে বেধড়ক মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। মারধরের জেরে গুরুতর আহত হন তপন থানায় কর্মরত এএসআই গোলাম মতুর্জা (৩৬)। এই ঘটনায় তার স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে , আহত গোলাম মতুর্জার বাড়ি ইটাহার থানা এলাকায়। কর্মসূত্রে গত আড়াই বছর ধরে তিনি…

Read More

মহরমে জনসংযোগ

মহরমে মধ্যে দিয়ে জনসংযোগ করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির অন্যতম সদস্য অনুব্রত মণ্ডল । বোলপুরে তার নিজের বাড়ির সামনে থেকে নিচুপট্টির বাড়ির সামনে থেকেই মহরমের দিন জনসংযোগ করলেন। এছাড়াও তিনি জানান বোলপুরে তথা বীরভূমে হিন্দু-মুসলিম সবাই একত্রিত হয়ে একদিকে রথ অন্যদিকে মহরম পালন করেছে শান্তি শৃঙ্খলা ভাবেই। প্রত্যেক বছরই একইভাবে তারা শান্তি শৃঙ্খলা…

Read More

‘বাংলাতেও সাহস দেখাক বিজেপি!’ মহারাষ্ট্রে একসঙ্গে রাজ-উদ্ধব, তোপে বাংলা-উদাহরণ

রাজনীতি মানে শুধু জোট নয়, বার্তা দেওয়ার কৌশলও। আর সেই বার্তায় এবার উঠে এল পশ্চিমবঙ্গ! মহারাষ্ট্রে বহুদিনের রেষারেষি ভুলে অবশেষে একমঞ্চে রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে। দুই শিবসেনার দুই নেতা এবার ‘একসুরে’ বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন—আর সেখানেই হঠাৎ করে উঠল বাংলার নাম।‘মহারাষ্ট্রে বিজেপি আমাদের ভাঙার চেষ্টা করেছে। এখন আবার এক হচ্ছি। যদি সাহস থাকে, বাংলাতেও…

Read More

শ্যামাপ্রসাদের জন্মদিনে জ্যোতি বসুর স্মৃতি উসকে অবিজেপি ভোটারদের কাছে বার্তা শমীকের

ভোটের বছরে রাজনীতির মঞ্চে এক অন্য রঙের কৌশল বিজেপির। রাজ্যের নবনিযুক্ত বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এবার খোলা মনেই ডাক দিলেন অবিজেপি সমর্থকদের। তিনি চাইছেন, শুধু গেরুয়া ভাবাদর্শে বিশ্বাসী নয়, এমন ভোটাররাও বিজেপির দিকে আসুন। সেই বার্তা আরও জোরালো হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালনের দিনে। মুরলীধর সেন লেনের অনুষ্ঠানে উঠে এল জ্যোতি বসুর নামও। রাজ্য বিজেপির…

Read More

জট কাটিয়ে এগোচ্ছে তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্প, ভাবাদিঘিতে শুরু ব্রিজের কাজ

শেষ পর্যন্ত জট কাটল ভাবাদিঘি ঘিরে। দীর্ঘ প্রতীক্ষার পরে তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্পে প্রাণ ফিরল। ইতিমধ্যেই তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত রেল চলাচল শুরু হয়েছে। অপরদিকে, বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত সিআরএস পর্বও শেষ। কামারপুকুর রেল স্টেশনও তৈরি হয়ে গিয়েছে, জোরকদমে চলছে কামারপুকুর থেকে জয়রামবাটি পর্যন্ত লাইন পাতার কাজ। তবে এই গোটা প্রকল্পের মাত্র ৬০০ মিটার পথ হয়ে…

Read More

চার মাসে মৃত্যু ২২ বাঘ, ৪০ চিতা! মহারাষ্ট্রের রিপোর্টে চাঞ্চল্য

বাঘ, চিতা, হরিণ, বন্য শূকর— একের পর এক বন্যপ্রাণীর মৃত্যুতে বিপর্যস্ত মহারাষ্ট্রের জঙ্গল। মাত্র চার মাসে মৃত্যু হয়েছে ২২টি বাঘ ও ৪০টি চিতার। পাশাপাশি নিধন হয়েছে আরও ৬১টি অন্যান্য বন্যপ্রাণ। শুক্রবার বিধানসভায় ভয়াবহ এই তথ্য তুলে ধরলেন রাজ্যের বনমন্ত্রী গণেশ নায়েক। সরকারি রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যে ২২টি বাঘের মৃত্যু হয়েছে,…

Read More

আর জি কর কাণ্ডে বর্ষপূর্তিতে প্রতিবাদ তীব্রতর, নবান্ন অভিযানের ডাক নির্যাতিতার পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজে নিগৃহীত তরুণী চিকিৎসকের মৃত্যুর এক বছর পূর্ণ হতে চলেছে ৯ আগস্ট। কিন্তু এই দীর্ঘ সময়েও ন্যায়বিচার মেলেনি বলেই অভিযোগ তরুণীর পরিবারের। সেই কারণেই এবার আর অপেক্ষা নয়—পুনরায় রাজ্য সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে চলেছেন তাঁরা। ঘোষণা করা হয়েছে, ৯ আগস্ট ‘নবান্ন অভিযান’-এর ডাক। একইসঙ্গে ১৪ আগস্ট ফের ‘রাত দখল’…

Read More

তৃণমূলের শহিদ দিবসের আগে মোদির বঙ্গ সফর! দমদম বা বারাসতে জনসভার প্রস্তুতি

২১ জুলাইয়ের শহিদ দিবসের ঠিক আগে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সূত্রে খবর, ১৮ জুলাই তাঁর সম্ভাব্য সফর। সূত্র বলছে, দমদম সেন্ট্রাল জেল সংলগ্ন মাঠ কিংবা বারাসতের কোনও জায়গায় হতে পারে মোদির সভা। মূলত বারাসত, বনগাঁ, বারাকপুর ও কলকাতা উত্তর—এই চার সাংগঠনিক জেলাকে ঘিরেই এই সভার আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যেই নেতা-কর্মীরা চূড়ান্ত প্রস্তুতিতে নেমে…

Read More